Ritesh Beghi
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা সকল দলের অংশগ্রহণে একসাথে কাজ করতে চাই-এমপি আব্দুল আজিজ

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এমপি ও জেলা বিএনপি’র সদস্য আব্দুল আজিজ বলেছেন, “যারা বাংলাদেশকে ক্ষত বিক্ষত করেছে, যারা দেশের ক্ষতি করেছে তাদের ব্যতিরেকে যে মানুষগুলো রয়েছে এবং সকল মতের, সকল ধর্মের মানুষ; তাদের নিয়ে আমরা আগামী দিনের পথ চলবো। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামী দিনে প্রশাসনের উদ্যোগে গুরুত্বপূর্ণ যত আলোচনা সভা হবে সেই আলোচনা সভায় সকল দলের সকল মতের মানুষের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবেন।” শনিবার সকাল ১১টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, ”আমাদের প্রিয় নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া বলেছেন, আমরা সকলকে সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চাই। স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ আমাদেরকে ক্ষমতা তুলে দিয়েছেন। আমরা তাই সকল জনগণকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।” এমপি আব্দুল আজিজ এ ব্যাপারে সার্বক্ষণিক জামায়াতে ইসলামীকে পাশে থাকার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর  প্রশাসক জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার বয়াত রেজা, জেলা বিএনপির সদস্য ও বনপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম লুৎফর রহমান, জেলা বিএনপির সদস্য ও বড়াইগ্রাম টেকনিক্যল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আশরাফ আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রেজাউল করিম। এর আগে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০