Ritesh Beghi
১১ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত

সাভারের এক নারীকে ইভটিজিং করার প্রতিবাদ করার বিএনপি নেতা শাহাদাত খানকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। এ সময় ওই নারীসহ আরও তিন জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সাভার ব্যাংক টাউন এলাকার পাগলার মোড় মহল্লায় এ হামলার ঘটনা ঘটে।

আহত শাহাদাত হোসেন সাভার পৌর এলাকার ব্যাংক টাউন পাগলার মোড় মহল্লার মৃত হাজী মাসুদ খানের ছেলে। তিনি সাভার সদর  ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্বরত আছেন। এছাড়া আরও আহত হয়েছে ইভটিজিংয়ের শিকার রিয়া মনি (১৮) ও তার বাবা মকমেল (৫০)।

আহত নারী রিয়া মনি বলেন, আমি একটি বোতল কারখানায় চাকরি করি। আমি সন্ধ্যার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলাম। এসময় ব্যাংক টাউনের পাগলার মোড় এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক আমাকে ইভটিজিং করে। পরে আমি শাহাদাত ভাইকে ঘটনাটি জানাই। সে সময় শাহাদত ভাই তাদের ইভটিজিং করতে নিষেধ করে। তারপর আমরা সবাই এক সঙ্গে বাসার দিকে চলে আসি। এসময় চলে আসার পথে আয়ুব খান ও তার ছেলে আমিনসহ কয়েকজন আমাদের ওপর হামলা করে। এসময় তারা শাহাদাত ভাইয়ের মাথায় ছুরি দিয়ে আঘাত করে এবং আমাকে ও আমার ভাই, স্বামী ও বাবাকে মারধর করে।

বিএনপি নেতা শাহাদত খান বলেন, একটি মেয়েকে কয়েক জন উত্ত্যক্ত করছিল। এ ঘটনায় আমি প্রতিবাদ করায় আমিন আমার মাথায় ছুরি দিয়ে আঘাত করেছে।

অপর দিকে অভিযুক্ত আয়ুব খান বলেন, আমি শুনেছি আমার ছেলেকে কয়েকজন মারধর করছে। পরে আমি একটি শাবল নিয়ে গিয়েছি। তখন আমার হাত থেকে শাবল নিয়ে গেছে ওরা। আমি কাউকে মারিনি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আরমান আলী ঢাকা পোস্টকে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০