Ritesh Beghi
১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামিক জীবনধারা নিয়ে জাবিতে সেমিনার, আজহারীর বক্তব্যে ব্যাপক সাড়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষামূলক সংগঠন পাঠশালার আয়োজনে ‘আধুনিক যুগে ইসলামিক জীবনধারা’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারটি ঘিরে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

আলোচনায় ড. মিজানুর রহমান আজহারী বলেন, একজন মুসলমানের জীবন পরিচালনায় ইসলামি আদর্শের কোনো বিকল্প নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রেই কুরআন ও সুন্নাহভিত্তিক দিকনির্দেশনা অনুসরণ করা জরুরি। তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। এখানে আংশিক গ্রহণ বা সুবিধামতো বাছাইয়ের সুযোগ নেই।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় ইসলামি জীবনদর্শন মানুষকে সঠিক পথ দেখায়। আলোচনায় তিনি হালাল ও হারামের ধারণা, ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি, শালীনতা, ধৈর্য, কৃতজ্ঞতা, আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) এবং উম্মাহর প্রতি দায়িত্বশীলতার মতো বিষয়গুলোর গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান। তিনি জানান, সাম্প্রতিক সিন্ডিকেট সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষা সহ তিনটি নতুন বিষয় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঠশালার এ উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের জ্ঞানভিত্তিক ও চিন্তাশীল আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে অনুষ্ঠিত হবে—এটাই প্রত্যাশা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার অতিথিরা।

অডিটোরিয়ামের ধারণক্ষমতার তুলনায় উপস্থিতির সংখ্যা বেশি হওয়ায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়, যাতে বাইরে থাকা অংশগ্রহণকারীরাও সেমিনারটি উপভোগ করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১০

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১১

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১২

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৩

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৪

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৫

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

১৬

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

১৭

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১৮

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১৯

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

২০