admim
১৮ মে ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তেজনাপূর্ণ শেষ ৩ মিনিটে কী আলোচনা করেছেন পাইলট ও এটিসি

নিজস্ব প্রতিবেদন: কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসার সময় এক চাকা (বাম পাশের ল্যান্ডিং গিয়ার) খুলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি পাইলটের প্রথম চেষ্টাতেই নিরাপদে অবতরণে সক্ষম হয়। পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ফ্লাইটটি ঢাকায় এনে অবতরণ করেন। তবে অবতরণের আগের তিন মিনিট ছিল অত্যন্ত উত্তেজনাকর।

বিমানবন্দরের পাশে শুক্রবার দুপুর ২টা ১৯ মিনিটে যখন বিমানটিকে দেখা যায় তখন পাইলটের সঙ্গে অবতরণের বিষয়ে যোগাযোগ করছিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুম।

ফ্লাইটটিকে দেখামাত্র এটিসি থেকে পাইলটকে জিজ্ঞেস করা হয়, আপনি কী এই অবস্থায় রানওয়ে ১৪ দিয়ে অবতরণের বিষয়টি কনফার্ম করছেন? পাইলট জামিল বলেন, ‘অ্যাফার্ম (হ্যাঁ নিশ্চিত করছি)।’

পাইলটের কনফার্মেশন পাওয়ার পর এটিসি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে পাইলটকে জানানো হয়, ‘রানওয়ে ১৪ অবতরণের জন্য প্রস্তুত আছে। আপনি অবতরণ করতে পারেন।’ এটিসির সর্বশেষ বার্তা পাওয়ার ৯০ সেকেন্ড পর দুপুর ২টা ২২ মিনিটে বিমানের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

একদিকে যখন পাইলট এবং এটিসির কথোপকথন চলছিল রানওয়ের চারপাশে অবস্থান নিয়েছিল ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।

বিমানের ফ্লাইটটি পুরোপুরি থামার পর এটিসিকে পাইলট বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে অবতরণ করেছি। কন্ট্রোল টাওয়ারকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সহযোগিতা ছিল প্রশংসনীয়।’
টাওয়ার থেকে বলা হয়, আপনি কী কনফার্ম করছেন আপনি নিরাপদে অবতরণ করেছেন?
পাইলট জানান, ‘হ্যাঁ, আমি আবারও নিশ্চিত করছি।’
টাওয়ার থেকে আবার জিজ্ঞেস করা হয়, ‘আপনি কী কনফার্ম করছেন সবকিছু একেবারে স্বাভাবিক রয়েছে?’
পাইলট বলেন, ‘এভ্রিথিং ইজ অ্যাবসোলুটলি ফাইন (সবকিছু ঠিক আছে)।’
টাওয়ার বলেন, ‘আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে।’
পাইলট বলেন, ‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ কক্সবাজার এবং চট্টগ্রামের এটিসিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন।’

এটিসি থেকে পাইলটকে বলা হয়, ‘আপনার বার্তাটি কক্সবাজার ও চট্টগ্রামে পৌঁছে দেওয়া হবে। আপনি ট্যাক্সিওয়েতে অবস্থান করুন।’

ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর রানওয়ের চারপাশে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অধিকাংশই ‘আলহামদুলিল্লাহ’ বলে তালি দিতে থাকেন।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, এ ধরনের ক্ষেত্রে সাধারণত পাইলট বিমানবন্দরে চারপাশে চক্কর দেয় এবং কিছুটা তেল পুড়িয়ে অবতরণের সিদ্ধান্ত নেয়। তবে বিমানের পাইলট তেল না পুড়িয়ে প্রথম চেষ্টায় অবতরণ করতে চান। এতে আগুন লাগার কিছুটা সম্ভাবনা থেকে যায়। তাই ফায়ার সার্ভিস সেভাবে প্রস্তুতি নিয়েছিল।

ফ্লাইটটি সম্পর্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিমানের ফ্লাইটের পাইলট-ইন-কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লাহ ও তার ক্রুদের দক্ষতা ও বিচক্ষণতায় ফ্লাইটটি অবতারণ করে। ক্যাপ্টেন জামিল বিল্লাহর রয়েছে ৮০০০ ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা।

অবতরণের পরে ওই ফ্লাইটের যাত্রীরা পাইলট, ক্রুদের প্রতি কৃতজ্ঞতা ও ইমারজেন্সি ল্যান্ডিংয়ের ব্যবস্থাপনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ বিষয়ে বিমানের চিফ অব সেইফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০