Publisher
৩০ জুলাই ২০২১, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করোনা পরীক্ষার যন্ত্র থেকেই ছড়াচ্ছে ভাইরাস!

নিজস্ব প্রতিবেদক: পিসিআর থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনাভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাবটি সিলগালা করে দেওয়া হয়েছে। ভাইরাস ছড়াচ্ছে না এমনটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত সোমবার করোনার নমুনা পরীক্ষাকালে দেখা যায় সব নমুনায় পজিটিভ এসেছে। এতে ধারণা করা হয় যে, পিসিআরটি ভাইরাস ছড়াচ্ছে। পরে পিসিআরের দেওয়ালের নমুনা পরীক্ষা করা হলে একই পজিটিভ রিপোর্ট আসে। হাসপাতাল কর্তৃপক্ষ ভাইরাসমুক্ত করার জন্য ল্যাবটি তিন দিন সিলগালা করে রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।

ফলে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেটি বন্ধ রাখা হয়। শনিবার ল্যাবটি খুলে আবারও নমুনা পরীক্ষা করা হবে। এতে ফলাফলে হেরফের দেখা গেলে ফের তা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত দুই মাস যাবত এই ল্যাবে সাতক্ষীরা ছাড়াও যশোর, মাগুরা ও নড়াইলের নমুনা প্রতিদিন দুই দফায় নমুনা পরীক্ষা করা হতো। এখন তা পুরোপুরি বন্ধ রয়েছে। ল্যাবে কয়েকশ নমুনা পরীক্ষার অপেক্ষায় রয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, ভাইরাস ছড়ানোর কারণে ল্যাবটি সিলগালা করে রাখা হয়েছে। শনিবার সেটিতে ফের পরীক্ষার চেষ্টা করা হবে। ফলাফল সন্তোষজনক না হলে ল্যাবটি আরও দুই-একদিন বন্ধ রাখা হবে।

তিনি আরও জানান পিসিআরের ফ্রিজে জমে থাকা পাঁচ শতাধিক নমুনা খুলনা মেডিকেলে গ্রহণ করতে সম্মত না হওয়ায় তা ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০