গাজীপুরের কাপাসিয়া উপজেলায় আলেম সমাজের মাঝে পবিত্র কুরআনের তাফসির গ্রন্থ বিতরণ করেছে সামাজিক ও মানবিক সংগঠন শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
১৩ মার্চ শুক্রবার দুপুরে উপজেলার বারাব বায়তুল আকসা জামে মসজিদ মাঠে এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ৫০ জন আলেম ওলামার মাঝে তাফসিরে কুরআন বিতরণ করা হয়।
এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক সহকারি প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে তাফসিলে কোরআন বিতরণ করেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজ বন্ধু মুহাম্মদ ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন পাঠান, মমতাজ উদ্দিন বিএসসি সহ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশনে সভাপতি সমাজ বন্ধুর মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন কুরআনের সঠিক অর্থ ও ব্যাখ্যা জানা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাফসিরে কুরআন অধ্যয়নের মাধ্যমে মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে এবং সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা পায়।
তিনি আরও বলেন, শাজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় কার্যক্রম ও মানবসেবামূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।