news desk
২৯ মে ২০২০, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় ১০ টাকা কেজির চাল আত্নসাতের দায়ে দুই মেম্বারকে সাময়িক বরখাস্ত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় ১০ টাকা কেজির চাল আত্নসাতের দায়ে দুই মেম্বারকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারী করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বরখাস্তকৃত দুই ইউপি সদস্য হলেন চাঁদপুর ইউনিয়নের ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য বিলকিছ বেগম ও রায়েদ ইউনিয়ন পরিষদের ৮ নং (বিবাদিয়া) ওয়ার্ডের সদস্য বোরহান উদ্দিন।
জানা যায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ শাখা – ১ এর  উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধূরী সাক্ষরিত ২৮ মে বৃহস্পতিবার আলাদাভাবে গাজীপুরের কাপাসিয়ার দুই ইউপি সদস্য বিলকিছ বেগম এবং বোরহান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে পত্র প্রেরণ  করেছেন। এতে বলা হয়েছে যেহেতু গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) ধারা অনুযায়ী দন্ডপ্রাপ্ত দুই মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন।
 
এর আগে সম্প্রতি অভিযোগ পেয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা : ইসমত আরা উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার বিলকিছ বেগমের নিকট থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল উদ্ধার করে এবং তাকে জেল জরিমানা করেন। এছাড়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের অভিযুক্ত  সদস্যে মোঃ বোরহান উদ্দিন তার ওয়ার্ডের সুবিধাভোগী ৬ জনের কার্ড নিজের জিম্মায় নিয়ে ৬ মাস যাবত ১০ টাকা কেজির চাল উত্তোলন করে আত্মসাৎ করেন। অভিযোগ পেয়ে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে তার নিকট থেকে ৬০ কেজি চাল জব্দ করে এবং তাকে দুই মাসের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
এব্যাপারে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা  জানান, সরকারি চাল আত্মসাত প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ওই দুই ইউপি সদস্যকে জেল জরিমানা করা হয় এবং যথাযথ মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হয়েছিল।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে ধস

সংবিধান ও দেশ রক্ষায় ঐক্যের ডাক রাহুল গান্ধীর

যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জোড়া পেনাল্টি দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল নেদারল্যান্ডস

ইতালির লিগে যাচ্ছেন মার্তিনেজ, বিশ্বকাপের আগে নতুন গুঞ্জন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

ইরান ও ইসরাইলকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হাম ও উপসর্গে মৃত্যু ৮

১০

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ডের ঘাঁটির কাছে গোলাগুলি, নিরাপত্তা নিয়ে শঙ্কা

১১

চট্টগ্রামসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

১২

ক্লাবগুলোকে ৩৫৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে ফিফা

১৩

বিশ্বকাপের আগে ব্রাজিল দলে নতুন দুঃসংবাদ

১৪

সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের

১৫

শিল্পকলা একাডেমিতে আগামীকাল ‘১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন

১৭

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬

১৮

‘ডন ৩’-তে রণবীরের বদলে কি হৃতিক, অভিনেতার পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

১৯

ট্রাম্পের সঙ্গে খামেনির বৈঠক ‘অবাস্তব’: আরাগচি

২০