news desk
২৭ এপ্রিল ২০২০, ৮:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কারাগার থেকে মুক্তির অপেক্ষায় ১৪০ জন আসামি

চাঁদপুর প্রতিনিধি : চলমান করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশে বেশ কিছু কারাবন্দীদের মুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে চাঁদপুর জেলা কারাগার থেকেও বিভিন্ন পর্যায়ের সাজাপ্রাপ্তদের মুক্তির জন্য ১৪০ কারাবন্দীর তালিকা প্রস্তুত করা হয়েছে। যা এরইমধ্যে কারা অধিদফতরে পাঠিয়েছে সংশ্লিষ্টরা। ফলে তালিকা অনুযায়ী ১৪০ কারাবন্দী মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন।

২৭ এপ্রিল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া।

প্রাণঘাতী ভাইরাস  সংক্রমণ এড়াতে চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি দেয়ার জন্য সাজাপ্রাপ্ত ১৪০ জন বন্দীর নাম ঢাকা কারা অধিদফতরে চলতি মাসের প্রথম সপ্তাহে পাঠানো হয়েছে। কারা অধিদফতর থেকে এই তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে অনুমতি সাপেক্ষে তাদের মুক্তির ব্যবস্থা করা হবে।

প্রায় দেড় হাজার আসামি ধারণ ক্ষমতাসম্পন্ন চাঁদপুর জেলা কারাগারে পুরুষ বন্দীদের জন্য আট কক্ষ বিশিষ্ট দুইটি চারতলা ভবন এবং চার কক্ষ বিশিষ্ট একটি দুইতলা ভবন রয়েছে।

অন্যদিকে নারী বন্দীদের জন্য চার কক্ষ বিশিষ্ট একটি দুইতলা ভবন রয়েছে। যার মধ্যে দুইটি সাধারণ ওয়ার্ড ও ছয়টি কনডেম সেল রয়েছে। প্রতিটি ওয়ার্ডে ৪০-৫০ জন বন্দীকে রাখা যায়। সবমিলিয়ে ফাঁসির আসামিদের জন্য এখানে ১০টি কনডেম সেল রয়েছে। তবে ২৫ এপ্রিল পর্যন্ত চাঁদপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত ও আন্ডার ট্রায়ালে মোট বন্দী রয়েছে ৭৪৩ জন। এর মধ্যে সাজাপ্রাপ্ত ২২৯ জন, বিচারাধীন ৫১১ জন এবং ফাঁসির আসামি তিনজন।

করোনা প্রতিরোধে কারাগারের প্রস্তুতি সম্পর্কে জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, কারাগারে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক নানা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিদিনই নতুন বন্দীদের কারাগারে প্রবেশের সময় হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাতমুখ ধোয়ানো হয়। পাশাপাশি পরীক্ষা করা হয় শরীরের তাপমাত্রা। প্রয়োজনে নতুন বন্দীদের ১৪ দিন আলাদা ওয়ার্ডে রাখি। প্রতিদিন সকাল বিকেল দুইবার পুরো কারাগার এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। এছাড়া কারগারে দুইটি আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

এ ব্যপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন জানান, করোনা পরিস্থিতিতে জেলা কারাগার ঝুঁকিমুক্ত রাখতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। আর কারা অধিদফতরে প্রেরণকৃত তালিকা যাচাই-বাছাই চলছে বলে ও তিনি জানান ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০