Ritesh Beghi
১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িপাড়া ভূমি অফিস সেবা গ্রহিতার এক আতঙ্কের নাম – ওমেদার দিয়ে চলে ঘুষ বানিজ্য

গাজী মোহাম্মদ সোহেল নারায়ণগঞ্জ প্রতিনিধি :- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্য চলছে প্রকাশ্যে ও ধারাবাহিকভাবে। অভিযোগ উঠেছে, তহশিলদার মফিজুল ইসলাম-এর নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির এক রাজত্ব। সরকারি নিয়মের বাহিরে বহিরাগত অতিরিক্ত ওমেদার দিয়ে সাধারণ মানুষ কে জিম্মি করে ১১শ টাকার নামজারি ১০হাজার থেকে শুরু করে পরিমানভেদে ২লক্ষ টাকা পযন্ত নিয়ে থাকেন এই তফসিলদার মফিজ।

সঠিক নিয়মে নামজারি করতে গেলে সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে এই ভূমি অফিসে। আর এসব সকল কিছুর মূল নায়ক হচ্ছে মফিজ, নামে মফিজ হলেও দুর্নীতিতে রয়েছেন শীর্ষে।

তার এই দালাল সিন্ডিকেট চক্রে রয়েছেন তারই অফিসের ওমেদার সেলিম, সৈকত, পিন্টু, শিল্পী রানী সহ আরো অনেকে। এদের কন্টাকের বাহিরে কাজ নিয়ে গেলে তা ছুঁয়েও দেখেন না এই নায়েব মফিজ। তার সাথে সাধারন মানুষ টাকা ছাড়া কথা বলতে গেলে হুট করে রেগে যান তিনি। করেন গালমন্দ।

সুধু নামজারি নয়, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর দেওয়ার ক্ষেত্রেও নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় বাধ্যতামূলক করা হয়েছে। বলে অভিযোগ সূত্রে জানা যায়।

তহশিলদারের সম্পদ নিয়ে প্রশ্ন:
তহশিলদার মফিজ উদ্দিন, পিতা মৃত মিছির আলি ও মাতা মৃত আল বাহার–এর সন্তান। অভিযোগ রয়েছে, তিনি সরকারি চাকরিতে থেকে জালকুড়ি এলাকায় একাধিক ফ্ল্যাট, আলিশান ভবন ও নামে-বেনামে বিপুল সম্পদের মালিক হয়েছেন। যা তার আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগেও গিয়ে দেখা যায় অফিস সহকারী শিল্পী রানি প্রকাশ্য এক সেবা গ্রহীতার কাছ থেকে ঘুষ গ্রহণ করছেন।

এই দুর্নীতিবাজ তহসিলদার মফিজ সহ তার সিন্ডিকেট চক্রের হাত থেকে রেহায় চায় সাধারণ জনগন। তদন্তের দাবি জানান স্থানীয়রা, ভূমি অফিসে দুর্নীতির বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে দুর্নীতিবাজদের সম্পদের হিসাবও খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০