news desk
২৭ এপ্রিল ২০২০, ৮:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষিজমি বাঁচাতে মাঠে সাংসদ!

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে করোনা সংকটকালেও চলছে কৃষিজমিতে পুকুর খননের মহোৎসব। বৈধ পরিবহনগুলো বন্ধ থাকলেও ধূলা উড়িয়ে পরিবেশ দূষণ করে সড়ক-মহাসড়কে অবাধে চলাচল করছে মাটি বোঝাই ট্রাক্টর। অবশেষে কৃষিজমি রক্ষায় সোচ্চার হয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুস। প্রশাসনের ওপর ভরসা না করেই ভূমিখেকোদের দমন করতে মাঠে নেমেছেন তিনি।

জানা গেছে, গত তিনদিনে উপজেলার বিশটি পয়েন্টে ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করেছেন এই সংসদ সদস্য। এসময় নিষেধ না মানায় এমপি নিজেই উপস্থিত থেকে কয়েকটি ভেকুর ব্যাটারী খুলে নেন এবং ভেকু মেশিন ভাঙচুর করেন। এ অভিযানে ভূমিখেকোরা লেজ গুটাতে শুরু করেছে। আর খননকৃত পুকুরের পাশর্^বর্তী ক্ষুদ্র ক্ষুদ্র জমি নিশ্চিত জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাচ্ছে।

এদিকে উপজেলার ১৪টি ইটভাটা আর বিশাল আকারের শত শত পুকুর গিলে খাচ্ছে এই জনপদের তিনফসলি কৃষি জমিগুলো। উপজেলার চাপিলা, বিয়াঘাট, নাজিরপুর, ধারাবারিষা, মশিন্দা, খুবজীপুর ইউনিয়নসহ পৌর এলাকার মধ্যে অসংখ্য পুকুর খনন করে সাবাড় করা হচ্ছে কৃষিজমি। উপজেলা প্রশাসন মাঝেমধ্যে জরিমানা করলেও থেমে থাকেনা এই অবৈধ পুকুর খনন কর্মযোগ্য।
এছাড়া কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলার পাকা সড়কগুলো ধ্বংস হয়ে যাচ্ছে মাটিবহনকারী গাড়ির কারণে। মাটির প্রলেপে ঢেকে গেছে সড়কগুলো। তাই সামান্য বৃষ্টি হলেই এসব সড়কে কোনো পরিবহন চলাচল করতে পারেনা।

ভুক্তভোগী কৃষকরা বলেছেন, প্রশাসনকে বলেও পুকুর খনন বন্ধ হয়না। এমপি কুদ্দুস তাদের ফসলি জমি বাঁচানোর জন্য শান্তির দূত হয়ে মাঠে নেমেছেন।

কৃষি ও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, আগামী একশ’ বছরেও গুরুদাসপুরে আর একটি পুকুরের প্রয়োজন হবেনা।

চলনবিল রক্ষা আন্দোলন কমিটির সভাপতি অধ্যাপক আত্হার হোসেন বলেন, এভাবে পুকুর খনন চলতে থাকলে আগামী দশ বছর পর গুরুদাসপুরে কোনো কৃষিজমি থাকবেনা।

স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস বলেন, পুকুর খনন বন্ধে প্রশাসনের জড়ালো ভূমিকা না থাকায় মাঠে নামতে বাধ্য হয়েছি। পুকুর খননের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি স্থানীয় সাংবাদিকদের বেশি বেশি সংবাদ পরিবেশনের আহবান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০