Ritesh Beghi
২ ডিসেম্বর ২০২৫, ৭:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাঁদলেন রংপুরের নেতারা

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রংপুরে কোরআন তেলোয়াত, মিলাদ ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। এসময় দোয়া মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে রংপুরের ৮ উপজেলা থেকে সহস্রাধিক বিএনপি নেতাকর্মী পাবলিক লাইব্রেবি মাঠে আসেন। তারা দোয়া মাহফিলে অংশ নিয়ে অশ্রুসিক্ত প্রার্থনায় মহান সৃষ্টিকর্তার কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতাসহ দীর্ঘায়ু কামনা করেন।

দোয়া মোনাজাতের পূর্বে জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর-১ আসনে বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন, রংপুর-২ আসনের মোহাম্মদ আলী সরকার, রংপুর-৩ আসনের প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা, রংপুর-৫ আসনের গোলাম রব্বানী এবং জেলা বিএনপির সদস্য সচিব প্রয়াত আনিছুর রহমান লাকুর স্ত্রী রেজওয়ানা ইসলাম লুনা।

এ সময় দেশ, মাটি, মানুষ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করা নির্যাতিত ও আপোসহীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরেন দলটির নেতারা। দোয়া মাহফিল শেষে অস্বচ্ছলদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় রংপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও, মঙ্গলবার বাদ আছর নগরীর জেলা শিক্ষা অফিস চত্বরে ইঞ্জিনিয়ারপাড়া এলাকাবাসীর আয়োজনে বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নোমান হাসান, মহানগর ওলামাদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম তুর্কীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০