Ritesh Beghi
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ৯:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুর-ময়মনসিংহের বিশেষ গ্রাহকদের নিয়ে গ্রামীণফোনের ইফতার

জিপি স্টার সিগনেচার গ্রাহকদের জন্য ইফতার অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। গাজীপুরের সাগর সৈকত কনভেনশন হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের প্রধান অতিথি গ্রামীণফোনের ময়মনসিংহ সার্কেলের বিজনেস হেড মো. সিরাজ উদ্দিন লস্কর বলেন, “জিপি স্টার শুধু একটি লয়্যালটি প্রোগ্রাম নয়, এটি গ্রামীফোনের প্রতি আস্থাশীল গ্রাহকদের পাশে থাকার একটি প্রতিশ্রুতি। আমরা সবসময়ই চাই আপনাদের বিশেষ কিছু দিতে। সেই প্রচেষ্টারই অংশ এই ইফতার আয়োজন। এবার ঈদে মাইজিপি অ্যাপ অথবা আউটলেটে জিপি স্টার অফার সার্চ করলেই গ্রাহকদের জন্য রয়েছে অসংখ্য চমক। এছাড়াও দেশজুড়ে ১২ হাজারের বেশি আউটলেটে জিপি স্টার গ্রাহকদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার ও বিশেষ সুবিধা। পবিত্র রমজান মাসে আপনাদের শান্তি ও কল্যাণ কামনা করছি। জিপি স্টার গ্রাহকদের জন্য দেশজুড়ে ১২ হাজারের বেশি পার্টনার আউটলেটে বিশেষ ডিসকাউন্ট এবং সেবা নিশ্চিত করা হয়েছে। জিপি স্টার সিগনেচার গ্রাহকরা ফ্রি সিম রিপ্লেসমেন্ট, পার্সোনাল রিলেশনশিপ ম্যানেজার, এয়ারপোর্ট মিট অ্যান্ড গ্রিট, ১২১-এ জিরো সেকেন্ড ওয়েটিং টাইম এবং এক্সক্লুসিভ ইভেন্টের আমন্ত্রণসহ বিভিন্ন স্টার পার্টনার আউটলেটে ডিসকাউন্ট উপভোগ করতে পারেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০