ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গী বাজারে আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে অন্তত ১৫ দোকান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 47
গাজীপুরের টঙ্গী বাজারের একটি মার্কেটে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে।
বৃহস্পতিবার রাত ১১টা ৩৭ মিনিটে টঙ্গী বাজারের মা সফুরউন নেছা মার্কেটে আগুন লাগে। পরে শুক্রবার রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, মার্কেটের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে স্থানীয় বাসিন্দারা নিজেদের সামর্থ্য অনুযায়ী আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুনে যেসব দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে রয়েছে—জামান ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সাব্বির এন্টারপ্রাইজ, টঙ্গী ফোম অ্যান্ড বেডিং, কুমিল্লা পর্দা গ্যালারি, মডার্ন পর্দা গ্যালারি, মায়ের দোয়া হার্ডওয়্যার, সিপি ফাইভ স্টার, সাথী গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম, ডিজিটাল প্রিন্ট, আশরাফুল এন্টারপ্রাইজ, এম এইচ ইলেকট্রিক এবং বিসমিল্লাহ হোম ফার্নিশিংসহ অন্তত ১৫টি দোকান।
তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম বলেন, “আগুনে প্রায় ১৫টি দোকান পুড়ে গেছে। টঙ্গী, উত্তরা ও কুর্মিটোলা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টঙ্গী বাজারে আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে অন্তত ১৫ দোকান

আপডেট সময় : ০৭:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬