Ritesh Beghi
১৮ নভেম্বর ২০২৫, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের নৈশভোজের আমন্ত্রণ কি গ্রহণ করলেন ইলন মাস্ক

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আজ মঙ্গলবার এক নৈশভোজের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নৈশভোজে টেসলার সিইও ও ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক অংশ নিতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম পাঞ্চবোল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ যুক্তরাষ্ট্রে পৌঁছে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সৌদি যুবরাজের। জ্বালানি তেল ও নিরাপত্তা খাতে দুই দেশের বহু দশকের সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

২০১৮ সালে ইস্তাম্বুলে সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর।

পাঞ্চবোল নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট জানিয়েছে, ওই নৈশভোজে বিখ্যাত গলফার টাইগার উডসও অংশ নিতে যাচ্ছেন।

তবে ইলন মাস্ক নৈশভোজের আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না, তা এখনো জানা যায়নি।
ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের মধ্যে একসময় বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছিলেন মাস্ক। নির্বাচনের পর তিনি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধানের দায়িত্বও পান।

তবে গত জুনে ট্রাম্প প্রশাসনের কর ও ব্যয় বিলকে কেন্দ্র করে দুজনের সম্পর্কে ফাটল ধরে। ডিওজিইর প্রধানের পদ থেকে সরে দাঁড়ান মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন আরেকজনের বিরুদ্ধে নানা তির্যক মন্তব্য করেন।

সে সময় ট্রাম্পের কর ও ব্যয় বিলকে ‘জঘন্য’ বলে কটাক্ষ করেছিলেন মাস্ক। তাঁর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘দেখুন, ইলনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। জানি না সেটা আর থাকবে কি না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০