Ritesh Beghi
১ জুন ২০২৫, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে ৫ ট্রেনের বিলম্ব যাত্রা

ঈদ উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থায় ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন চলাচলের দ্বিতীয় দিন রোববার (১ জুন) বেলা ১২টা পর্যন্ত ঢাকা থেকে ৩টি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে ছেড়েছে। আরও দুইটি ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়বে বলে সিডিউল বোর্ডে জানানো হয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও রংপুরগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে সকাল ৯টা ৩০ মিনিটে ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করে।

এরপর বিলম্বিত হয় সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস (৭১৭) ও তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫)। জয়ন্তীকা এক্সপ্রেস বেলা ১১টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও দুপুর ১২টা পর্যন্ত ২ নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে ছিল। যার ফলে ট্রেনটি অন্তত ৪৫ মিনিট বিলম্বে রয়েছে।

অগ্নিবীণা এক্সপ্রেসও বেলা ১১টা ৩০ মিনিটে ছাড়ার কথা থাকলেও দুপুর ১২টা পর্যন্ত ৬ নম্বর প্ল্যাটফর্মেই অবস্থান করছিল, যা অন্তত ৩০ মিনিট বিলম্বে রয়েছে। তবে এই দুই ট্রেন কখন ছাড়বে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।এছাড়া চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস (৮০২) দুপুর ২টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সংশোধিত সিডিউল অনুযায়ী এটি দুপুর ২টা ৫০ মিনিটে ছাড়বে বলে জানানো হয়েছে, ফলে এটি ৩৫ মিনিট বিলম্বিত হবে।

আর সিলেটগামী কালনী এক্সপ্রেস (৭৭৩) দুপুর ২টা ৫৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা থাকলেও সেটিকে সম্ভাব্য সময় দেওয়া হয়েছে দুপুর ৪টা ১০ মিনিটে। ফলে ট্রেনটিতে এক ঘণ্টা ৫ মিনিট বিলম্ব হবে।

জয়ন্তীকা এক্সপ্রেসের যাত্রী রাকিব হাসান বলেন, গতকাল সব ট্রেন সময়মতো ছেড়েছে বলে দেখেছি। কিন্তু আজ আমি ট্রেনে উঠে ৩০ মিনিট ধরে বসে আছি। কি জন্য দেরি হচ্ছে সেটা কেউ বলতে পারছে না। ট্রেনে বিদ্যুৎও নেই, গরমে খুব বিরক্ত লাগছে।

অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রী ফজলে রাব্বি বলেন, ঘোষণা ছাড়াই ট্রেনে বসে আছি ৪৫ মিনিট ধরে। এখানেই যদি এত দেরি হয়, পুরো যাত্রায় কত সময় লাগবে বুঝতে পারছি না। আমার মনে হয় আজ থেকেই ট্রেনগুলো একে একে দেরি করতে শুরু করবে।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মো. সাজেদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঢাকা থেকে বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে ছেড়েছে। কিছু ট্রেনের ক্ষেত্রে সামান্য বিলম্ব হয়েছে। জয়ন্তীকা এক্সপ্রেসে ব্যবহৃত পাওয়ারকারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সেটি মেরামতের পর ট্রেনটি ছাড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০