admim
২০ অগাস্ট ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিস্তা নদীর মওলানা ভাসানী সেতু উদ্বোধন করবেন আসিফ মাহমুদ

গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী ১৪৯০ মিটার দীর্ঘ মওলানা ভাসানী সেতু। সেতুটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার নির্মাণ কাঠামোতে তৈরি এবং এতে রয়েছে ৩১টি স্প্যান ও ২টি লেন। সৌদি ফান্ড ও ওফিডের সহায়তায় নির্মিত এই সেতু ৯২৫ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে। ২০২৫ সালের ২০ আগস্ট আসিফ মাহমুদ সেতুটি উদ্বোধন করেন। সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত এবং এটি উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিস্তা নদীর মওলানা ভাসানী সেতু উদ্বোধন করবেন আসিফ মাহমুদ
তিস্তা নদীর ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন আসিফ মাহমুদ

জেলা প্রতিনিধিঃ তিস্তা নদীর মওলানা ভাসানী সেতু উদ্বোধন করবেন আসিফ মাহমুদ, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে, তিস্তা নদীর ওপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ মওলানা ভাসানী সেতু আজ বুধবার (২০ আগস্ট) উদ্বোধন করা হবে।

গাইবান্ধা এলজিইডি সূত্র জানায়, বুধবার বেলা সাড়ে ১১টায় অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সুন্দরগঞ্জ তথা গাইবান্ধাবাসী দীর্ঘদিনের স্বপ্নের এই সেতুটি উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম।

তিস্তা নদীর মওলানা ভাসানী সেতু উদ্বোধন করবেন আসিফ মাহমুদ

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্বোধনের পর স্থানীয় হরিপুর চৌরাস্তার মোড়ে সুশীল সমাজ, স্থানীয় জনগণ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন উপদেষ্টারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ওফিড) অর্থায়নে সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। ১৪৯০ মিটার দৈর্ঘ্য এবং ৯.৬০ মিটার প্রস্থের সেতুটির লেন সংখ্যা ২টি এবং মোট স্প্যান সংখ্যা ৩১টি। এটি একটি প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু।

সেতুটির মাধ্যমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে।

তিস্তা নদীর মওলানা ভাসানী সেতু উদ্বোধন করবেন আসিফ মাহমুদ

এ ছাড়া নদীর উভয় তীরের সংযোগসহ উন্নত রোড নেটওয়ার্ক প্রতিষ্ঠার ফলে ওই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রসার ঘটবে। এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নসহ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

এ ছাড়া পর্যটনের সুযোগ সৃষ্টিসহ একটি নতুন পরিবহন করিডোর গড়ে ওঠায় রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে ভুরুঙ্গামারী স্থলবন্দরসহ কুড়িগ্রাম জেলার যোগাযোগের দূরত্ব ৪০-৬০ কিলোমিটার পর্যন্ত হ্রাস পাবে। মওলানা ভাসানী সেতু উদ্বোধনকে কেন্দ্র করে গাইবান্ধা ও কুড়িগ্রামের দুই অঞ্চলেই মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

এলজিইডি সূত্র আরো জানায়, সেতুটি উদ্বোধনের পর পরই যানবাহন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১০

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১১

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১২

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৩

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১৫

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৭

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৮

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

১৯

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

২০