admim
৬ মে ২০২৫, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন রূপে ‘ও টুনির মা’, মডেল হিসেবে সুবাহ

বিনোদন ডেস্ক : ১৬ বছর পূর্বের ‘ও টুনির মা’ গানটির নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। সে সময় প্রথম প্রকাশের পর গানটির অ্যালবাম দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার নতুন করে প্রকাশিত এ গানটিতে মডেল হয়েছেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। গানটি মুক্তির পর দর্শক ও শ্রোতাদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছেন সুবাহ।

গানে সুবাহর সাথে আরো অভিনয় করেছেন শুভ্র ও রেবেকা। গানটি পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ।

‘ও টুনির মা তোমার টুনি কথা শোনে না’ ২০০৯ সালে প্রকাশিত একটি গান। গানটি রচনা করেন প্রমিত কুমার।

গানটি ২০০৯ সালে সিডি ক্যাসেট আকারে এবং ২০১৬ সালে সিএমভি মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। এটি সে সময়ে দুই বাংলায় জনপ্রিয় সুপারহিট অ্যালবামে পরিণত হয়। ১৬ বছর পর টুনির দ্বিতীয় গান প্রকাশ করলেন গায়ক।
গানটি নিয়ে হুমায়রা সুবাহ কালের কণ্ঠকে বলেন, “টুনির বিয়ের গানে মডেল হয়ে কাজ করা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল।

আমি খুবই খুশি এই কাজটা করে। এই গানটা আমি প্রথম শুনি ১৬ বছর আগে, তখন আমি একদম ছোট ছিলাম। আর আজ সেই গানেই নিজে ‘টুনি’ হয়ে দ্বিতীয় পর্বে মডেল হিসেবে কাজ করেছি—এটা ভাবতেই হৃদয়টা ভরে উঠছে। এত বছর পর নিজের ছোটবেলার গানের সঙ্গে এমনভাবে জড়িয়ে যাওয়া, ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেটাকে নতুনভাবে উপস্থাপন করা—এটা আমার জন্য অনেক গর্বের, অনেক আবেগের একটা মুহূর্ত। দর্শকরা দারুণ সাড়া দিচ্ছেন, সবাই পছন্দ করছেন গানটা এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

ইনশাআল্লাহ সামনে আরো নতুন চমক নিয়ে আসছি।”

রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সুবাহর। প্রথম সিনেমা দিয়ে দর্শকের নজর কেড়েছেন এই চিত্রনায়িকা। মুক্তির অপেক্ষায় আছে তার আরও পাঁচটি সিনেমা। অভিনয়ের পাশাপাশি সুবাহ একজন কণ্ঠশিল্পী। ইতিমধ্যে তার বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০