Ritesh Beghi
১ ডিসেম্বর ২০২৫, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের দুই মাস পর কিশোরের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ১

নিখোঁজের দুই মাস পর জঙ্গল থেকে মিলন হোসেন (১৫) নামে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আমিন মডেল টাউন হাউজিংয়ের ভেতরের জঙ্গল থেকে কঙ্কালটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত মিলন হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার পারুলিয়া নোয়াপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকায় ইউনুস আলীর মালিকানাধীন বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ জানায়, বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের মডেল টাউনের পাশে পড়ে থাকা গেঞ্জি ও প্যান্ট দেখে মিলনের মা জোছনা বেগম এগিয়ে যান। সেখানে গিয়ে তিনি একটি কঙ্কাল দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব ঢাকা পোস্টকে বলেন, মিলনের মা কঙ্কালটি দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কাল উদ্ধার করে। নিখোঁজ মিলনের গেঞ্জি ও প্যান্ট দেখে তার মা মরদেহটি মিলনের বলে দাবি করেছেন। তবে আমরা কঙ্কালটি ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছি। এছাড়া নিখোঁজের ঘটনায় মিলনের মা আশুলিয়া থানায় একটি মামলা করেছিলেন।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঢাকা পোস্টকে বলেন, মিলন নিখোঁজের ঘটনায় তার মা থানায় একটি মামলা করেছিলেন। আর মিলন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আশুলিয়া থেকে সুমন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, সোমবার (২৯ সেপ্টেম্বর) সাভারের আশুলিয়ার পাড়াগাঁও এলাকার শামীমের রিকশা গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন মিলন হোসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরের দিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তার মা জোছনা বেগম আশুলিয়া থানায় একটি নিখোঁজ জিডি করেন। পরে মঙ্গলবার (১৮ নভেম্বর) জিডিটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০