Publisher
১৯ নভেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলক রাজের ‘In The Trap of Mobile’—শিশুরা বন্দি স্ক্রিনের ফাঁদে

নিজস্ব প্রতিবেদক: নির্মাতা পুলক রাজ পরিচালিত এক মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘In The Trap of Mobile’–এ ফুটে উঠেছে শিশুদের ওপর মোবাইল আসক্তির গভীর প্রভাব। সাদা–কালো নির্মিত এই চলচ্চিত্রের ফ্রেমে ধরা পড়েছে—ঝলমলে মোবাইল স্ক্রিন কীভাবে নিঃশব্দে কেড়ে নিচ্ছে শিশুদের সময়, মনোযোগ ও শৈশবের রঙ।

চলচ্চিত্রে অভিনয় করেছে দুই শিশু শিল্পী জাইয়ান ও আফনান। অন্ধকার ঘরে পাশাপাশি শুয়ে থাকা দুই শিশুর সামনে উজ্জ্বল স্ক্রিনের আলো—দৃশ্যটি ইঙ্গিত দেয়, বাস্তব পৃথিবীর রঙ ম্লান করে দিয়ে ভার্চুয়াল জগৎ কীভাবে তাদের মন দখল করে নিচ্ছে।

নির্মাতা পুলক রাজ বলেন, “সময় কম হলেও আমি সমাজের এক বড় সংকটকে তুলে ধরার চেষ্টা করেছি। মোবাইল শিশুদের সৃজনশীলতা, কল্পনা ও পারিবারিক সম্পর্ককে ক্রমশ সংকুচিত করছে। অভিভাবকদের সতর্ক করতেই এই প্রচেষ্টা।”

টঙ্কার–এর প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি ১৮ নভেম্বর সকাল ১০টায় “Tonkar Films”–এর ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে। দর্শকদের প্রত্যাশা—এই কাজটি শিশুদের মোবাইল ব্যবহারে নতুন সচেতনতা তৈরি করবে এবং হারিয়ে যাওয়া শৈশব নিয়ে আলোচনাকে আরও জোরালো করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০