ফরিদপুরের ভাঙ্গায় অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- / 103
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যান কেন্দ্রে ২৪/৭ সার্বিকক্ষন প্রসব সেবা জোরদার করণ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গায় দিনব্যাপী একটি অবহিতকরন কর্মশালা আজ ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মূকতাদিরুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের পরিচালক আব্দুল্লা সাজ্জাদ।বিশেষ অতিথি হিসাবে উপপরিচালক তৃপ্তি বালা, ফরিদপুর জেলা সিভিল সার্জন ডাঃ এনামুল হক, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান আল হাবিব উপস্থিত ছিলেন।

























