news desk
৩১ মার্চ ২০২০, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ভয়াবহ অগ্নিকান্ড ১৯টি দোকান ভষ্মিভূত

ফরিদপুর :: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৯টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অগ্নি কাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে জানিয়েছেন বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ সাইদুর রহমান সজল।

ব্যবসায়ীরা জানান, করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক মার্কেটের দোকানপাট বন্ধ ছিল। বেলা ১১ টার দিকে হঠাৎ সাতৈর শাহী জামে মসজিদ পুরাতন মার্কেটের থেকে আগুন লেগে ফরহাদ শেখের গ্যাস সিলিন্ডারের দোকান থেকে একাধিক গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটে। মুহূর্তে মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে ও আশপাশের অন্যে দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় বাজের বিভিন্ন পণ্যের ২০টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়। খবর পেয়ে বোয়ালমারী, সালথা, মধুখালী ও মোহম্মদপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়স্ত্রণ করে।

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাফর শেখ বলেন, আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবর রহমান মোল্যা বলেন, আগুনে প্রায়  কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন কি ভাবে লেগেছে তা এখনও জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হল বলে মনে করছেন বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০