Ritesh Beghi
৭ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ৯ গাঁজা গাছ উদ্ধার

বরগুনার বেতাগী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বসতবাড়ির পাশ থেকে ৯টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে বরগুনার পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার কিশোরের নাম জয় পহলান (১৭)। সে ওই এলাকার মো. আব্দুস ছত্তার পহলানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ১টার দিকে এসআই বিকাশ কর্মকারের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ী ইউনিয়নের চন্দমনি এলাকার ৭ নম্বর ওয়ার্ডে মো. জয় পহলান নামের এক কিশোরের বসতঘরের দক্ষিণ-পূর্ব পাশে পুকুরপাড়ের মাটিতে লাগানো ৯টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজা গাছগুলোর উচ্চতা যথাক্রমে ২৭, ২৫, ২৪, ২০, ১৮, ১৭, ১৩, ৯ ও ৮ ইঞ্চি বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কিশোর পুলিশকে জানায়, সে গাঁজার বীজ রোপণ করে গাছগুলো চাষাবাদ করেছিল এবং সেগুলো প্রক্রিয়াজাত করে বিক্রির উদ্দেশ্য ছিল।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বসতবাড়ির পাশে চাষ করা ৯টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপরাধীর বিরুদ্ধে বেতাগী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০