admim
১৬ মে ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাড়ল ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুদেশ পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী (ডিপিএম) ইসহাক দার বিষয়টি নিশ্চিত করেছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

সিনেটে ভাষণ দেওয়ার সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা ইসহাক দার বলেন, ৪ মে উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) এর মধ্যে হটলাইনে যোগাযোগের সময় এই অগ্রগতি হয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তিধর দুদেশের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার পর, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং তার ভারতীয় প্রতিপক্ষ লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই গত ১০ মে হটলাইনের মাধ্যমে প্রথম দফা আলোচনা করেন।

ইসহাক বলেন, ডিজিএমওদের কথোপকথনে যুদ্ধবিরতি ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। ১২ মে ডিজিএমওরা আবার কথা বললে, যুদ্ধবিরতি ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। ১৪ মে আরও আলোচনার ফলে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হলো।

সম্প্রতি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা দূর করার জন্য উপ-প্রধানমন্ত্রী বলেন, ১০ মে সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে জানিয়েছেন যে নয়াদিল্লি যুদ্ধবিরতির জন্য প্রস্তুত।

তিনি বলেন, ‘১০ মে সকাল ১০টা ১৫ মিনিটে আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে একটি ফোন কল পাই, যিনি আমাকে জানান ভারত যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত। সেসময় আমাদের প্রথম পর্যায়ের অভিযান শেষ হওয়ার কাছাকাছি ছিল।

তিনি আরও বলেন, আমি সেসময় রুবিওকে বলেছিলাম, নয়াদিল্লি যদি যুদ্ধবিরতিতে রাজি হয়, তাহলে ইসলামাবাদও তা করতে প্রস্তুত।

কয়েক দশক ধরে চলা ভারত-পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শরু হয় গত ৭ মে। সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পালটা জবাবে, পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে তিনটি রাফায়েল। এছাড়া কয়েক ডজনও ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ। চারদিনের এই সংঘাতে ভারতের হাতে কমপক্ষে ১১ সেনা এবং ৪০ বেসামরিক নাগরিক নিহত হন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

ভারত পাকিস্তান যুদ্ধ যুদ্ধবিরতি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০