Ritesh Beghi
১৪ মে ২০২৫, ২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের বাড়িতে আগুন, সন্দেহভাজন আটক

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ব্যক্তিগত বাড়ি, দুটি সম্পত্তি ও একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে লন্ডনের পুলিশ। বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (১২ মে) স্থানীয় সময় ভোররাতে লন্ডনের উত্তরের কেন্টিশ টাউনে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসায় আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এরপর এই ঘটনাটিকে কেন্দ্র করে ২১ বছর বয়সী এক যুবককে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে অগ্নিসংযোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই এলাকা থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লেবার পার্টির নেতা স্টারমার।

এই ধরনের হামলা যুক্তরাজ্যের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিরল নয়, তবে প্রধানমন্ত্রীর সম্পত্তি লক্ষ্য করে ঘটনাটি উদ্বেগ বাড়িয়েছে। ইতোমধ্যে, সরকার ও স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত চালাচ্ছে।

প্রসঙ্গত, গত জুলাইয়ে প্রধানমন্ত্রী হওয়ার আগপর্যন্ত কিয়ার স্টারমার তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ওই টেরেসড হাউজে বসবাস করতেন। পরে তিনি ডাউনিং স্ট্রিটের ১০ নম্বর বাসভবনে উঠেন।

ঘটনার পর স্টারমারের একজন মুখপাত্র জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১০

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১১

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

১২

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

১৩

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৪

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

১৫

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৬

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৭

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৮

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৯

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

২০