Publisher
২৩ জুন ২০২১, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামের ২ পৌরসভায় ৭ দিনের লকডাউন শুরু

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ও বনপাড়া এই দুই পৌরসভায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ৭ দিনের লক ডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বুধবার সকাল ৬টা থেকে এই লকডাউন শুরু হয়েছে।
এর আগের দিন মঙ্গলবার রাত ১০টায় নব নিযুক্ত জেলা প্রশাসক শামীম আহমেদ এক প্রজ্ঞাপনে জেলার সকল পৌরসভা ২৩ জুন সকাল ৬ টা থেকে ২৯ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসাধারণের সার্বিক কার্যাবলী ও চলাচলে কঠোর বিধি নিষেধ আরোপ করেন। এই আদেশের প্রেক্ষিতে বুধবার সকাল থেকে দুই পৌরসভায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে অভ্যন্তরীণ যানবাহন ও জনসাধারণের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করতে এবং স্বাস্থ্য বিধি মানাতে মাঠে নামে উপজেলা প্রশাসন, পৌর পরিষদ ও পুলিশ প্রশাসন। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, ওসি আনোয়ারুল ইসলাম, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর রাশেদুল ইসলাম একযোগে বনপাড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক প্রচারাভিযান চালায় ও পাশাপাশি লকডাউন মেনে করোনা মোকাবেলায় জনগণকে সহযোগিতা করতে আহ্বান জানান। একই ভাবে বড়াইগ্রাম পৌরসভা এলাকাতেও মেয়র মাজেদুল বারী নয়ন সহ পৌর পরিষদ ও পুলিশ প্রশাসন প্রচারাভিযান চালায়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০