Ritesh Beghi
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে ৮’শ বিঘা জমি রক্ষায় এসি ল্যান্ডের উদ্যোগে বাধ অপসারণ

নাটোরের বড়াইগ্রামে ৮০০ বিঘা জমির জলাবদ্ধতা নিরসন ও ফসল রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রেখেছেন এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) জুবায়ের জাহাঙ্গীর। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি সরেজমিনে উপস্থিত থেকে ২টি ভেকু দ্বারা বাধ অপসারণ করান।
এর আগে কতিপয় অসাধু পুকুর খননকারী উপজেলার মাঝগাঁও চিনিডাঙ্গা বিলের কয়েকটি স্থানে পুকুর খনন করতে গিয়ে জমির পাড় নির্মাণ করে। মূলতঃ সেই পাড়গুলোই বাধ হিসেবে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে আসছিলো। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস এর কাছে কৃষকেরা অভিযোগ দায়ের করলে উপজেলা প্রশাসনের সিদ্ধান্তমতে এসি ল্যান্ড এই বাধ অপসারণের উদ্যোগ গ্রহণ করেন।
উপজেলা পানাসি (পাবনা-নাটোর-সিরাজগঞ্জ) ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প  সভাপতি শফিকুল ইসলাম জানান, এই অবৈধ বাধ অপসারণের ফলে উপজেলার চিনিডাঙ্গা, গুরুমশৈল, ক্ষেতখৈর, আড়াইল, লেদুগাড়ি, আগ্রান নেংটাদহ বিলের কমপক্ষে ৮০০ বিঘা জমি জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। ফলে ক্ষতির হাত থেকে রক্ষা পেলো কমপক্ষে ৭০০ কৃষক।
বাধ অপসারণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহদী হাসান, উপ সহকারী কৃষি অফিসার মাহবুব আলম, বড়াল প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান মেমন, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান সহ স্থানীয় অন্যান্য সাংবাদিক, কৃষক ও স্থানীয় সুধীজন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০