ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম বার্ষিকী পালন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • / 82

নিজস্ব প্রতিবেদক :: বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব-এর ৯১তম জন্মবার্ষিকী উদযাপন’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২১ প্রদান উপলক্ষে সারাদেশের ন্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অায়োজনে আজ সকাল ১০ টায় বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদদীন, সহকারী কমিশনার ভূমি সজিব আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদের সেমিনার কক্ষে। আলোচনা সভার শুরুতে বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধুর পনিবারের সবার আত্মার মাগফেরাত কামনা করে একমিনিট নীরবতা পালন করা হয়।

অালোচনা সভা শেষে ভাঙ্গা মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে ৫ জন প্রশিক্ষনার্থী অসহায় মহিলাকে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি ভাঙ্গা উপজেলা প্রশাসনের প্রধান আজিম উদদীন।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাঙ্গায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম বার্ষিকী পালন

আপডেট সময় : ১০:২১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১