মতলবের উত্তর পাঁচ আনি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / 132
মতলব উত্তর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর পাঁচআনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার উত্তর পাঁচ আনী গ্রামের ১৬০টি পরিবারের মাঝে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় উত্তর পাঁচ আনী কাসেমুল উলুম মাদ্রাসা মাঠে সংগঠনের সভাপতি হাবিব গাজী এবং ছোট্ট মিয়া সভাপতিতে গোলাম কিবরিয়া সজিব মুন্সির সঞ্চালনায় সংগঠনের সকল সদস্যগন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আমাদের ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেয়। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে। ঈদের খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচীকে স্বাগত জানিয়ে তিনি বলেন ইনশাআল্লাহ করোনা কালীন ভয়াবহতা আমরা কাটিয়ে উঠতে পারবো।

























