Ritesh Beghi
২৯ জুন ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে হামে চিকিৎসাধীন আরও ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মোট ৬০ শিশুর মৃত্যু হলো।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৭ জুন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে ৯ মাস বয়সি এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (২৮ জুন) বিকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। চিকিৎসক জানান, হামের পাশাপাশি শিশুটি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ২৩ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৭ শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯৫ শিশু।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে সোমবার (২৯ জুন) পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২ হাজার ৪২৭ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ২৭২ শিশু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকারের নতুন ছক জাপান কোচের

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

ময়মনসিংহে হামে চিকিৎসাধীন আরও ১ শিশুর মৃত্যু

নেইমারকে নিয়ে রোনালদো— ‘যারা তাকে বিশ্বাস করেনি, তাদের মুখ বন্ধ করার সুযোগ এটা’

বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে পতন

নেইমার কত মিনিট খেলবেন আজ, জানালেন আনচেলত্তি

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসুদ রানা, পাশে দাঁড়ানোর আকুল আবেদন

পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস

১০

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

১১

প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

১২

বাংলাদেশি ভক্তরাও একভাবে আর্জেন্টাইনই: এমি মার্তিনেজ

১৩

যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে

১৪

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

১৫

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

১৬

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন উপহার

১৭

যুদ্ধাবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৯

‘ফুটবলে অসম্ভব বলে কিছু নেই’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের

২০