Ritesh Beghi
২৫ মার্চ ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান’ শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন সালাউদ্দিন আইউবী এমপি

গাজীপুর -৪ কাপাসিয়া আসনের জনপ্রিয় এমপি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবীর উদ্যোগে আয়োজিত ” মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার”- অবদান শীর্ষক লাখ টাকার রচনা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা ও আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়েছে। 
২৫ মার্চ, বুধবার সকাল ১০ টায় কাপাসিয়া মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:)    আক্তারুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রচনা প্রতিযোগিতার আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক সালাউদ্দিন আইউবী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজউদ্দীন, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক অধ্যাপক শামসুল হুদা লিটন, কামড়া মাশক ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাপাসিয়া উপজেলার উত্তর ও পূর্ব শাখার সভাপতি মারুফ হোসেন ও ইমরান হোসেন প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপন করেন এম আব্দুল্লাহ।
অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী এমপি জানান, মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও জনতার অবদানকে জাতির সামনে  তুলে ধরার জন্য এ মহতি আয়োজন। পাঁচ শতাধিক রচনা জমা পড়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট বিজ্ঞ বিচারক ও নিরীক্ষক মন্ডলীর নিরলস প্রচেষ্টায় রচনা মূল্যায়ন ও বিজয়ীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সর্বমোট ২৮ জনকে পুরষ্কৃত করা হয়।
লাখ টাকার রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ টাকা ও সম্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ করা হয়েছে। প্রথম স্থান অর্জন কারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জন কারীকে ১০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জন কারীকে ৫ হাজার টাকা করে দেয়া হয়। বাকী ২৫ জনকে ২ হাজার টাকা ও ক্রেস্ট উপহার দেয়া হয়।সালাউদ্দিন আইউবী এমপি জানান
আগামী ১৬  ডিসেম্বর এসব রচনা নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০