মাদারীপুর শহর পার্শ্ববর্তী থানতলি – লক্ষিগন্জ সড়কের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে।
এলজিইডি অফিস সূএ জানায় , বিগত ২০২৪ সালে তিন কোটি টাকা ব্যয়ে লক্ষিগন্জ – থানতলি সড়কের নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতন হলে ঠিকাদার আক্তার হোসেন হাওলাদার গ্রেফতার হন ।এতে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন সড়কের কাজ বন্ধ থাকায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানা খন্দকের সৃষ্টি হওয়ায় এলাকাবাসী মাদারীপুর জেলা শহরে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা ইন্জিনিয়ার মনোয়ার হোসেনের সাথে বেশ কয়েকবার দেখা করলেও বিগত দেড় বছরের মধ্য এই সড়কের কোন টেন্ডার হয়নি।
মন্তব্য করুন