news desk
২২ অগাস্ট ২০২০, ৮:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মানি লন্ডারিং মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি :  ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামী হিসাবে করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঢাকার উত্তরা থেকে বৃহস্পতিবার রাতে তাকে আটক করে। এসময় সোহাগ নামের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান ছাত্রলীগ সভাপতি নিশান মাহমুদ শামীমের গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং ঘটনায় সিআইডি ঢাকার কাফরুল থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় গ্রেপ্তার করা হয় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধালন সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলকে। তাদের স্বীকারোক্তি মোতাবেক পরবর্তীতে আটক করা হয় ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক বিল্লাল হোসেন ও শহর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আসিবুর রহমান ফারহানকে। মানি লন্ডারিং মামলায় আসামী হিসাবে সিআইডি ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীমকে গ্রেপ্তার করে।

ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শামসুল আলম চৌধুরীর দায়ের করা চাঁদাবাজী মামলার পর থেকে নিশান মাহমুদ শামীম পলাতক ছিল। মানি লন্ডারিং মামলায় সে গ্রেপ্তার হলেও চাঁদাবাজী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। শামীমকে ফরিদপুরে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল সাহার বাড়ীতে হামলা ও মানি লন্ডারিং মামলায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ জন নেতা-কর্মীকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের এই তালিকায় রয়েছে আরো অর্ধশতাধিক নেতা-কর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

ভিনিসিয়ুসকে না পাওয়ায় যে তরুণ তুর্কির ওপর নজর আর্সেনালের

১০

চট্টগ্রামে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ নারী গ্রেপ্তার

১১

সিরিয়া নিয়ে উত্তেজনা, এরদোগানকে ইসরাইলের হুঁশিয়ারি

১২

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৩

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

১৪

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

১৫

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৬

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৭

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৮

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৯

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

২০