Ritesh Beghi
৬ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোক্ষম জবাব দিলেন রোনালদোর বাগদত্তা জর্জিনা

অনলাইনে নিজের শারীরিক গঠন নিয়ে সমালোচনার জবাবে আত্মস্বীকৃতি ও আত্মবিশ্বাসের এক জোরালো বার্তা দিলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রেমিকা স্প্যানিশ মডেল ও ইনফ্লুয়েন্সার জর্জিনা রদ্রিগেজ।

৩২ বছর বয়সি এই মডেল জানিয়েছেন, তিনি চান তার সন্তানরা এটি শিখুক যে কোনো মানুষের মূল্য কখনোই তার বাহ্যিক রূপ বা অপরিচিত কারো মন্তব্যের ওপর নির্ভর করে না।

সম্প্রতি একটি নৌকায় সুইমসুট পরা জর্জিনার কিছু ছবি প্রকাশ পাওয়ার পর তার শারীরিক গঠন নিয়ে নেটিজেনদের একাংশ কটূক্তি শুরু করে। এর জবাবে ইনস্টাগ্রামে এক পোস্টে জর্জিনা লেখেন, ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি।’

সঙ্গে অন্য যেকোনো নারীর মতোই সময়ের সঙ্গে সঙ্গে তার শরীরেও পরিবর্তন আসবে বলে জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, তিনি চান তার পাঁচটি সন্তান—বিশেষ করে তিন মেয়ে—যেন এটা বিশ্বাস করে বড় হয় যে আত্মমর্যাদা ও যোগ্যতা চরিত্র দিয়ে নির্ধারিত হয়, শারীরিক অবয়ব দিয়ে নয়।

জর্জিনা বলেন, ‘কোনো মানুষের মূল্য কখনো তার বাহ্যিক রূপ কিংবা অপরিচিত মানুষের মতামতের ওপর নির্ভর করতে পারে না।’

এই জীবনবোধ ধরে রাখতে এবং একজন বাবা ও আদর্শ হিসেবে পাশে থাকায় তিনি তার বাগদত্তা ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসাও করেন।

এদিকে, রোনালদো প্রকাশ্যে জর্জিনার এই বার্তাকে সমর্থন জানিয়ে তার চরিত্র ও অর্জনের প্রশংসা করেছেন। প্রেমিকাকে নিয়ে রোনালদোর মন্তব্য, ‘তুমি কেবল তোমার রূপ নিয়ে বেঁচে থাকো না, তুমি কে—সেটাই তোমার আসল পরিচয়।’ জর্জিনাকে একজন ভালোবাসায় পূর্ণ মা, সফল নারী এবং দয়ালু হৃদয়ের মানুষ হিসেবেও অভিহিত করেন তিনি।

উল্লেখ্য, তাদের এই সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটি এমন এক সময়ে এলো, যখন আবারও এই যুগলের বিয়ের গুঞ্জন তুঙ্গে।

২০১৬ সালে মাদ্রিদের একটি গুচির শো-রুমে প্রথম সাক্ষাতের পর থেকে দীর্ঘ এক দশক ধরে একসঙ্গে রয়েছেন জর্জিনা ও রোনালদো এবং একসঙ্গে একটি সুন্দর পরিবার গড়ে তুলেছেন। ইন্টারনেটে তাদের শিগগিরই বিয়ের খবর রটলেও, এখন পর্যন্ত রোনালদো বা জর্জিনা কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের কোনো তারিখ নিশ্চিত করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের

ইউরোপসেরা পিএসজিকে ধসিয়ে দিল লা লিগার দ্বিতীয় বিভাগের দল

মোক্ষম জবাব দিলেন রোনালদোর বাগদত্তা জর্জিনা

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না: আমির হামজা

মানুষ কতটা নির্লজ্জ, দলকে বিভ্রান্ত করে এখন অবাস্তব স্বপ্ন দেখাচ্ছেন: সোহেল তাজ

তিন বিভাগে বন্যার পূর্বাভাস

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১০

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

১১

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

১২

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

১৩

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

১৪

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

১৬

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

১৭

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

১৯

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

২০