Ritesh Beghi
১ ডিসেম্বর ২০২৫, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুবককে হত্যা করে রেললাইনের পাশে ফেলে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার ৯

কুমিল্লার লাকসামে মইন উদ্দিন অন্তর (১৮) নামে এক যুবককে হত্যা করে মরদেহ রেললাইনের পাশে ফেলে যাওয়ার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- লাকসামের গন্ডামারা এলাকার মৃত এনায়েত হোসেনের ছেলে মোহাম্মদ রবিউল হোসেন ওরফে ক্যামেল (৩২), দক্ষিণ নরপাটি এলাকার সোলেমান খানের ছেলে  ইসমাইল খান (২৫), কাদরা এলাকার মোকছেদ আলীর ছেলে মিলন হোসেন ওরফে ছোট মিলন (১৫), একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. হাসান ওরফে এমআই হাসানসহ মোট ৯ জন। ঘটনার দিন থেকে রোববার (৩০ নভেম্বর) পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (১ ডিসেম্বর) র‍্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ নভেম্বর কুমিল্লার লাকসাম থানাধীন গন্ডামারা এলাকার জবাইখানা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে পুলিশ। নিহত মইন উদ্দিন অন্তর কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর (পশ্চিমপাড়া) গ্রামের নুরুন্নবীর ছেলে। এ ঘটনায় নিহত অন্তরের মা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় হত্যা মামলা করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। আলোচিত এই খুনের ঘটনার সাথে জড়িত আসামিদের শনাক্তপূর্বক গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব। গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তা এবং প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার পর থেকে ধারাবাহিক অভিযানে র‌্যাব-১১ এর একটি দল কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিকটিম মইন উদ্দিন অন্তর গন্ডামারা এতিমখানা নামক স্থানে ভাঙাড়ির দোকানে কাজ করতেন। তিনি স্থানীয় খারাপ ছেলেদের সাথে চলাফেরা করতেন এবং চুরি ছিনতাই ও মাদক ব্যবসার মতো অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃতরা সবাই চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।  অন্তরের সঙ্গে আসামিদের চুরি ও ছিনতাইকৃত মালের বণ্টন ও মাদক নিয়ে বিরোধের সৃষ্টি হয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে ঘটনার দিন ভিকটিম ও আসামিদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে হত্যা করে মরদেহ গুম করার জন্য লাকসাম গন্ডামার জবাইখানা সংলগ্ন রেল লাইনের পাশে ফেলে যায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০