Publisher
৩১ জুলাই ২০২১, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে ১০ টন অবৈধ পলিথিনসহ ট্রাক জব্দ, চালক আটক

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর অভিযানে এবার ১০ টন অবৈধ ও নিষিদ্ধঘোষিত পলিথিনসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। ৩১ জুলাই শনিবার দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকা থেকে এনএসআই কর্মকর্তারা পলিথিন বোঝাই ওই ট্রাকটি আটক করেন। ওই ঘটনায় ট্রাকচালক বাবুল মিয়া (৪০) কে আটক করা হয়েছে। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। জেলায় এর আগে এত পরিমাণ নিষিদ্ধ ঘোষিত পলিথিন একসাথে আটক হয়নি।

এনএসআই ও পুলিশ সূত্রে জানা যায়, রাজধানী ঢাকার লালবাগ থেকে এক ট্রাক বোঝাই নিষিদ্ধ ঘোষিত পলিথিন শেরপুরে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় অভিযান চালায় এনএসআই কর্মকর্তারা। ওইসময় প্রথমে ত্রিপলে ঢাকা ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২০-১৬১২) আটক করেন তারা। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম সাদিক আল শাফিন ও আসিফ রহমানের উপস্থিতিতে ট্রাকের ত্রিপল খুলে দেখা যায়, সেখানে ট্রাকে ১০ মেট্রিক টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন রয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়ের নির্দেশনায় পলিথিনসহ ট্রাকটি জব্দ করা হয়। অভিযানকালে অন্যান্যের মধ্যে এনএসআই শেরপুরের উপ-পরিচালক মো. গোলাম কিবরিয়া, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ, পরিদর্শক নয়ন কুমার রায়, সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে আটক ট্রাকচালক বাবুল মিয়া জানান, জব্দকৃত পলিথিন পুরাতন ঢাকার লালবাগ থেকে শেরপুর শহরের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আলম ট্রেডার্সের নামে আনা হচ্ছিল, যার স্বত্বাধিকারী রায়হান নামে এক ব্যক্তি।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মেদ বলেন, জব্দকৃত পলিথিন ও ট্রাকসহ আটক চালককে থানায় হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় পরিবেশ অধিদপ্তরের তরফ থেকে সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০