news desk
১৮ এপ্রিল ২০২১, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হেফাজত আতঙ্কে কেরানীগঞ্জ মডেল থানা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিনিধিঃ
কেরানীগঞ্জ মডেল থানার এক পুলিশ সদস্যের অস্ত্র থেকে অনাকাঙ্ক্ষিত ভাবে এক রাউন্ড গুলি বের হওয়াতে থানায় আতঙ্ক বিরাজ করছে। এতে থানার আশপাশে পুলিশের নিরাপত্তা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ। পুলিশের নিরাপত্তা জোর করার কারণে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ও আগানগর এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
শনিবার রাত ১০টার দিকে মডেল থানায় এঘটনা ঘটে।
গোপন সূত্রে জানা যায়, থানার ভিতরে থাকা এক পুলিশ সদস্যের অস্ত্র থেকে অনাকাঙ্ক্ষিতভাবে একটা বুলেট বের হয়। হঠাৎ গুলির শব্দে বাহিরে অবস্থানরত পুলিশ সদস্যরা সামান্য আতঙ্কিত হয়ে পরে। তাৎক্ষনিকভাবে থানা কর্তৃপক্ষ সেই পুলিশ সদস্যকে আটক করে। এদিকে হেফাজত ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে আটকের পর মডেল থানায় হামলা হতে পারে ভেবে থানা এলাকায় পুলিশি টহল জোরদার করে। থানা এলাকার আশপাশ ও রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এলাকার সকল লোকজনকে মাইকিং করে যার যার ঘরে অবস্থান করতে বলেন। থানা রোডের বাসিন্দা মোঃ মাহবুব জানান, আমি সন্ধ্যায় ইফতারি শেষে রাস্তায় বের হই, তখনো সবকিছুই স্বাভাবিক ছিল। পরে তারাবির নামাজ পরতে মসজিদে গেলে কিছুক্ষন পর বাসাথেকে আমাকে ফোন দেয় বাসাথেকে জানান হঠাৎ থানার ভিতর থেকে গুলির শব্দ। আমি মসজিদ থেকে বের হয়ে দেখি রাস্তায় পুলিশ অবস্থান করছে। সবাইকে বাসায় গিয়ে অবস্থান করতে বলছে। এলাকার সব মানুষ আতঙ্কে আছে।
এদিকে রাত ১২ টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার মডেল থানা পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান,হেফাযত ইসলামের যুগ্ম মহা সচিবকে আটকের পর আমরা থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। যেনো কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে।
তিনি আরো বলেন, তবে অনাকাঙ্ক্ষিত ভাবে এক পুলিশ সদস্যের অস্ত্র থেকে এক রাউন্ড গুলি বের হয়েছে বলে স্বীকার করেন বলেন তিনি দক্ষ না তবে এ ধরনের ঘটনা ঘটতেই পারে। তবে পুলিশ সদস্যের আটকের ঘটনা তিনি অস্বীকার করেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেফতার

ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি

‘মেসিকে মাটিতে মিশিয়ে দেব’

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

৩ দিনে ইরানের ৩ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আজিমপুরে ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

বিশ্বকাপের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ

এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

১০

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান

১১

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

১২

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

১৩

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

১৪

টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’ বিক্রি হচ্ছে ১০০ ডলারে! হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা

১৫

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

১৬

বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হেঁটেছেন মেসি

১৭

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৮

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

১৯

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

২০