Publisher
৭ মে ২০২১, ৬:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পারভেজ মোশাররফের জাতীয় পরিচয়পত্র বাতিল

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের জাতীয় পরিচয়পত্র বাতিল করে দিয়েছে কর্তৃপক্ষ। পরিচয়পত্র বাতিল হওয়ায় তার পাসপোর্টও বাতিল হয়ে গেছে। পাকিস্তানের একটি বিশেষ আদালতের নির্দেশে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

এ বছরের মার্চ মাসে মোশাররফের কম্পিউটারাইজড জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) বাতিল করতে পাকিস্তান সরকারকে নির্দেশ দেয় আদালত।

জানা গেছে, ন্যাশনাল রেজিস্ট্রেশন অ্যান্ড ডাটাবেস অথরিটি (নাদরা) মোশাররফের সিএনআইসি বাতিল করে দিয়েছে। পরিচয়পত্র বাতিল হওয়ায় তার পাসপোর্টও বাতিল হয়ে গেছে। পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ায় তিনি আর অন্য কোনো দেশে সফর করতে পারবেন না। বর্তমানে দুবাইয়ে রয়েছেন মোশাররফ। পাসপোর্ট বাতিল হওয়ায় তার দুবাইয়ে থাকা অবৈধ হয়ে গেল।

বিশেষ সূত্র জানিয়েছে, মোশাররফকে এখন থেকে হয় রাজনৈতিক রক্ষাকবচের আবেদন করতে হবে, নতুবা পাকিস্তানে ফেরার জন্য বিশেষ নথিপত্রের ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, গত মার্চে মোশাররফকে গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ অন্যান্য বিভাগগুলোকে নির্দেশ দিয়েছিল পাকিস্তানের বিশেষ আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০