Publisher
২৮ মে ২০২১, ১০:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘গত তিন দিন ধরে একই কাপড় পরে আছি’

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: ‘আশপাশের বিভিন্ন বাড়ি থেকে খাবার দিয়ে যায়, সেই খাবার খাই। রান্না বান্না করার মতো হাড়ি পাইলা কিছুই নাই। আগুনে পুড়ে সব শেষ হইয়া গেছে। গত তিন ধরে একই কাপড় পড়ে আছি’- এ ভাবেই কান্না জড়িত কন্ঠে কথাগুলো বলছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের পূর্ব ধারাবাশাইল গ্রামের ভ্যান চালক নিপুন রায় (৪০) । নিপুন রায় পূর্ব ধারাবাশাইল গ্রামের কালিপদ রায়ের ছেলে। গত বুধবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডে নিপুন রায়ের বসবাসের পুরো ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ সময় নিপুন রায়, তার স্ত্রী ও দু’ ছেলে-মেয়ে পাশের কান্দি গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন। এ অগ্নিকান্ডের পরে গত তিন দিন ধরে এই পরিবারের ৪সদস্য খোলা আকাশের নিচে বসবাস করছেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভ্যান চালক নিপুন রায়ের স্ত্রী সবিতা রায় বলেন, আমাদের বাড়িটি ফাঁকা জায়গায় হওয়ায় আশপাশের মানুষজন আগুন নিভাতে আসার আগেই পুড়ে সব শেষ হয়ে গেছে। হাড়ি পাইলা, থালা বাসুন, নগদ টাকা কিছুই নাই। গরু কিনবো বলে একটি এনজিও থেকে ৪০হাজার টাকা ঋণ নিয়ে ছিলাম। সে টাকাগুলোও পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন কিভাবে বাঁচবো। ভেবে পাচ্ছিনা।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, নিপুন রায় ও তার পরিবারের সদস্যদের যাতে খোঁলা আকাশের নিচে বসবাস করতে না হয় তার জন্য আমরা দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০