Publisher
২ অগাস্ট ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোববার শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা: এনসিপি

অনলাইন ডেস্ক: আগামী ৩ আগস্ট, রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’। এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এর মাধ্যমে সারা দেশের এনসিপি নেতাকর্মীদের ঐতিহাসিক এই আয়োজনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে এনসিপির ফেসবুকের একটি ভেরিফায়েড পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সেখানে বলা হয়, আগামীকাল ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।

বার্তায় জানানো হয়, জুলাই মাসজুড়ে সারা দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে এনসিপি তাদের ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি সম্পন্ন করেছে। এই কর্মসূচির মাধ্যমে তারা শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছে এবং তাদের চাওয়া-পাওয়াগুলো সংগ্রহ করেছে। তখন এনসিপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই কথাগুলো ইশতেহারে তুলে ধরা হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৩ আগস্ট শহীদ মিনারেই ‘এক দফা’ ঘোষণা দিয়েছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখপাত্র নাহিদ ইসলাম। এবারও তিনি একই স্থানে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি, জুলাই ঘোষণাপত্র ও সনদ তুলে ধরবেন এবং এই ভিত্তিতে দলের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানানো হয়।

এই কর্মসূচিকে ‘বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন’ বলে উল্লেখ করে দলটি ৬৪ জেলার নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০