Publisher
২৩ মে ২০২১, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু

রাজশাহী প্রতিনিধিঃ আগামীকাল ২৪ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু হবে। তবে মাত্র ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন দিয়ে শুরু হবে ট্রেন চলাচল। এক আসন ফাকা রেখে ৫০% টিকিট বিক্রি হবে। রাজশাহী থেকে সিল্ক সিটি ও ধুমকেতু বন্ধ থাকবে।তবে,কাউন্টারে কোন টিকিট বিক্রি হবে না, সব টিকিট বিক্রি হবে অনলাইনে।

পশ্চিমাঞ্চল রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া জানান, পূর্বের নিয়মে এবং নির্ধারিত সময়ে চলাচল করবে সকল ট্রেন।
রাজশাহী রেলওয়ে স্টেশন সহ পশ্চিমাঞ্চলের সকল রেলস্টেশনে যাত্রীদের সচেতনা করতে থাকবে স্বেচ্ছাসেবক দল। মাক্স ব্যতীত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না স্টেশনে বা উঠতে দেওয়া হবে না ট্রেনে। এছাড়া স্টেশনের ভেতরে ট্রেনের টিকিট ছাড়া মানুষজনের চলাচল একবারে নিষিদ্ধ থাকবে।

আগামীকাল থেকে ট্রেন চলাচল নিয়ে রাজশাহী রেলস্টেশন সহ পশ্চিমাঞ্চলের সব স্টেশনগুলি চলছে ধোয়ামোছা এবং জীবাণুমুক্তের কাজ।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, ট্রেন চালানোর সকল পরিস্থিতি তাদের সম্পন্ন। শুধুমাত্র নির্দেশের অপেক্ষায়। দীর্ঘদিন বন্ধ থাকায় তারা পরীক্ষা করে নিচ্ছে রেলের ট্রাক, ইঞ্জিন ও‌ বৈদ্যুতিক পাওয়ারকার।

রাজশাহী রেলওয়ে স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা গেছে বিকেলে বিদ্যুৎ বিভাগের লোকজন ট্রেনের ভিতরের ফ্যান ,লাইট রএসি গুলো পরিষ্কার করায় ব্যস্ত। চেক করে নিচ্ছেন কেবলসের কোন ত্রুটি আছে কিনা ।

ইঞ্জিনগুলো ঘনঘন চালু করা হচ্ছে ,যাতে করে পথিমধ্যে কোন ইঞ্জিন (রোকো মাস্টার) বিকল্প না হয়।সব ঠিক থাকলে আগামী কাল থেকে বাংলাদেশে রোলে চলবে , মেইল ,কমিটির ও আন্তঃনগরসহ ২৮ জোড়া ট্রেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১০

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১১

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১২

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৩

চীনের পথে প্রধানমন্ত্রী

১৪

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

১৮

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১৯

আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন

২০