Publisher
২৭ অগাস্ট ২০২১, ৬:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামপুরে বিএনপি নেতা খোকনের নৌকায় উঠার খায়েশ! ফেসবুকে নিন্দার ঝড়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাষায় বলতে গেলে”হাইব্রিড কাউয়াদের প্রচারণায় প্রকৃত আওয়ামীলীগের নেতাকর্মীরা দিশেহারা।এমনই এক হাইব্রিড নেতার সন্ধান মিলেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নে।নাম তার রাসেল আহম্মেদ খোকন (৩০)। সে জামপুর ইউনিয়নের জগন্দানি এলাকার বিএনপি নেতা মৃত হাবিবুর রহমান মোল্লার ছেলে। বিগত বিএনপি-জামাত জোট সরকারের আমলে সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় এবং তার নিজ এলাকা জামপুরে আওয়ামীলীগ নেতাকর্মীদের বিভিন্ন ভাবে অত্যাচার করে তান্ডব চালিয়েছিলো।

এলাকাবাসী জানায়, বিএনপি নেতা রাসেল আহম্মেদ খোকন ও তার পরিবার সবাই বিএনপি জামাত রাজনীতির সাথে জড়িত।বিএনপি জামাত সরকার ক্ষমতায় থাকার সময় তারা নিজস্ব বাহিনী গঠণ করে অনেক তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীদের নির্যাতন করেছিলো। পরবর্তীতে দেশে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর কিছুদিন গা-ঢাকা দিয়ে নিজের বিএনপির পরিচয় গোপন রেখে শরীরে মুজিব কোর্ট জড়িয়ে আওয়ামীলীগের নেতা হওয়ার চেষ্টা করছে।জামপুর ইউনিয়নের যেকোন জায়গায় আওয়ামীলীগের কোন দলীয় কর্মসূচি হলে সে গায়ে মুজিব কোর্ট পড়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে ছবি তুলে নিজেকে আওয়ামীলীগের নেতা হিসেবে জাহির করার চেষ্টা চালায়।এলাকাবাসী আরও জানান গত জাতীয় সংসদ নির্বাচনে সে বিএনপির আপেল সাহেবকে এমপি নির্বাচন করার জন্য নিজে টাকা দিয়ে নেতাকর্মী নিয়ে বিএনপির মনোনয়ন ফরম ক্রয় করে যা এখনো তাদের ফেসবুক আইডিতে রয়েছে। শীর্ষ পর্যায়ের নেতা আপেলের পক্ষে বিএনপির সংসদ সদস্য হওয়ার মনোনয়ন কিনতে যাওয়া নেতা রাতারাতি পরিবর্তন হয়ে স্বার্থের জন্য সুসময়ের কোকিল হয়ে নৌকার চেয়ারম্যান প্রার্থী হিসেবে জামপুর ইউনিয়নের জনগণের কাছে নিজেকে জাহির করছে বিএনপি নেতা রাসেল আহম্মেদ খোকন। এমন নেক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একের পর এক পোষ্ট করছে স্থানীয় ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামীলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক কায়সার হাসনাত বলেন, কোন বিএনপি নেতা যদি নৌকার মনোনয়ন চায় তাহলে অবশ্যই মনোনয়ন দেয়ার আগে তৃণমূল থেকে যাচাই বাছাই করে দেয়া হবে। আমার জানা মতে রাসেল কোন আওয়ামীলীগের নেতা নয়। সে করোনা কালে ত্রাণসামগ্রী দিয়েছে বলে জানি। নৌকার প্রার্থীদের অবশ্যই আমরা যাচাই বাছাই করে দিবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০