Publisher
১৪ ফেব্রুয়ারী ২০২২, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমবঞ্চিত সংঘ : কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না

নিজস্ব প্রতিবেদক: ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমে সুষ্ঠু বণ্টনের দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেমবঞ্চিত সংঘ। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় আম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সংঘের সদস্যরা।

প্রেম বঞ্চিত সংঘের ব্যানারে ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’এমন স্লোগান লেখা ছিল।

এদিকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘তুমি কে, আমি কে-বঞ্চিত বঞ্চিত, ‘কেউ পাবে, তো কেউ পাবে না, তা হবে না হবে না’, ‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’, ‘নষ্ট প্রেমের খ্যাঁতাতে, আগুন জ্বালো এক সাথে, প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’- এমন স্লোগান দিতে থাকে।

রাবির প্রেম বঞ্চিত সংঘের সভাপতি কাজী মোহাম্মদ নোমান এবং সাধারণ সম্পাদক ইহতেশামুল হক ইবনুর নেতৃত্বে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সংগঠনটির সভাপতি কাজী মোহাম্মদ নোমান বলেন, যারা প্রেম বঞ্চিত, তারা একাকীত্বে আত্মহত্যার পথ বেছে নেই। তাদের রক্ষার জন্য একটা সংগঠন থাকা চাই। আর সেটাই হলো প্রেম বঞ্চিত সংঘ। আমরা এ দিবসে ভালোবাসাকে স্মরণ রাখতে বৃক্ষরোপণ, রক্তদান, ক্যাম্পাসে অসহায় দুস্থ লোকদের খাবারের ব্যবস্থা করেছি।

প্রেম বঞ্চিত সংঘের একাধিক সদস্য জানান, বর্তমান যুগে ভালোবাসার নামে নোংরা কাজ হচ্ছে। আমরা চাই প্রকৃতির সব প্রাণী সমান ভালোবাসা পাবে। আমরা বিশ্বব্যাপী প্রেমের সুষ্ঠু বণ্টন ছড়িয়ে দিতে চাই বলে মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০