Publisher
২৪ মার্চ ২০২২, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যারা অবৈধ গ্যাস লাইন নেয় তারা চোর : তিতাস এমডি

অনলাইন ডেস্ক: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হারুনুর রশীদ মোল্লা বলেছেন, নয় মাস যুদ্ধ করে যদি দেশ স্বাধীন করতে পারেন তাহলে গ্যাস চোরদের বিরুদ্ধে কেন পারবেন না। যারা অবৈধ লাইন নেয় তারা সব চোর। যারা অবৈধভাবে গ্যাস নেয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে গণশুনানি ও সিটিজেন চার্টার বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আঞ্চলিক বিপণন ডিভিশন নারায়ণগঞ্জের উদ্যোগে এই গুণশুনানি ও সিটিজেন চার্টারের আয়োজন করা হয়।

হারুনুর রশীদ মোল্লা বলেন, তিতাসে নারায়ণগঞ্জের অবস্থা খুব খারাপ। নারায়ণগঞ্জে এত অবৈধ সংযোগ, এজন্য প্রথম এখানে এসেছি। নারায়ণগঞ্জ আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা আইনগতভাবে চেষ্টা করবো। কোনো অনিয়ম হবে না। আমাদের অফিসের কেউ যদি বিরক্ত করে তাহলে কারও কাছে যাওয়ার দরকার নেই। আমার নম্বরে যোগাযোগ করবেন আমি সরাসরি অ্যাকশনে যাবো।

তিনি আরো বলেন, অনিয়মের ব্যাপারে আমি জিরো টলারেন্স। আমি যতদিন আছি, আমার এখানে কেউ অনিয়ম করতে পারবে না। আপনারা যদি সহযোগিতা করেন আমরাও আপনাদের সহযোগিতা করতে পারবো। এখান থেকেই দুর্নীতিমুক্ত হবে।

এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জিএম (অ্যাডমিন) মো. মনির হোসেন খান, আঞ্চলিক বিপণন ডিভিশন নারায়ণগঞ্জের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইমামুদ্দিন শেখ, ডিজিএম প্রকৌশলী মো. গোলাম ফারুক, সোনারগাঁয়ের ডিজিএম প্রকৌশলী মো. সুরুজ আলম, নরসিংদীর ডিজিএম প্রকৌশলী মো. নাসিমুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০