Publisher
২৫ মার্চ ২০২২, ৪:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাহারি ফুল ও বর্ণিল আলোকসজ্জায় সেজেছে সাভার স্মৃতিসৌধ প্রাঙ্গণ। বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাত পেরোলেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সৌধ প্রাঙ্গণে ঢল নামবে মানুষের।

শুক্রবার সকালে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, নিরাপত্তার জন্য সৌধের ভেতরে ও বাইরে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

কয়েশ নিরাপত্তাকর্মী মোতায়েনসহ বাড়ানো হয়েছে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি। চলছে তিন বাহিনীর সুসজ্জিত দলের মহড়া। শেষ হয়েছে আলোকসজ্জাসহ রংতুলির কাজ।

শ্রমিক শাহিন হোসেন বলেন, ‘শুধু চাকরির জন্য নয়, বীর শহীদদের স্মরণে কাজ করার আনন্দটা যেন ভিন্নমাত্রা নিয়ে আসে। ’

গণপূর্ত বিভাগের (সাভার-২) উপবিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক বলেন, গণপূর্ত বিভাগ থেকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রী, সচিব, কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

ইউএনও মো. মাজহারুল ইসলাম বলেন, ‘সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে সাভার উপজেলা প্রশাসন নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে সম্পৃক্ত থেকে কাজ করছে। রাষ্ট্রের সব গোয়েন্দা সংস্থা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নিরাপত্তা বাহিনী সম্মিলিতভাবে সার্বিক বিষয় দেখভাল করছে। প্রস্তুতি শতভাগ ভালো রয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্মৃতিসৌধ প্রস্তুত রয়েছে। গণপূর্ত বিভাগ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। তারাও সব প্রস্তুতি সম্পন্ন করেছে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাধীনতার সুর্বণ জয়ন্তীর বিষয়টি সামনে রেখে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া সকাল থেকে দর্শনার্থীদের জন্য শিল্পকলা একাডেমির পরিচালনায় গান পরিবেশন করবেন জাতীয় ও দেশবরেণ্য শিল্পীরা। ’

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, স্বাধীনতা দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০