admim
১৯ জুন ২০২৫, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে ঈদের ছুটিতে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন রুনা খান25

সাধারণত ঈদ এলেই অবসর সময় কাটাতে ব্যস্ত থাকেন দেশের অনেক তারকারাই। সেক্ষেত্রে ব্যতিক্রম নন অভিনেত্রী রুনা খানও। তাই তো এবার নিজেকে ছুটির আমেজে রেখে পাড়ি দিয়েছেন নিউইয়র্কে। মপখানে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

বিনোদন ডেস্কঃ সাধারণত ঈদ এলেই অবসর সময় কাটাতে ব্যস্ত থাকেন দেশের অনেক তারকারাই। সেক্ষেত্রে ব্যতিক্রম নন অভিনেত্রী রুনা খানও। তাই তো এবার নিজেকে ছুটির আমেজে রেখে পাড়ি দিয়েছেন নিউইয়র্কে। মপখানে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।খবর বার্তা সংস্থা বাপসনিউজ।
বছরজুড়ে কাজের ব্যস্ততায় ডুবে ছিলেন রুনা খান। এবার ঈদেই মুক্তি মিলছে সেগুলোর। দর্শকেরা তাকে দেখার অপেক্ষায় থাকলেও ঈদের ছুটি নিজের মতো করেই উপভোগ করছেন তিনি।
গত ৬ জুন নিজের ফেসবুক প্রোফাইলে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রুনা খান। ছবিগুলোতে দেখা যাচ্ছে, জানালার পাশে দাঁড়িয়ে নানা পোজে দাঁড়িয়ে রোদের স্পর্শ নিচ্ছেন অভিনেত্রী। কোনো সাজসজ্জা নয়, নিজেকে ধরা দিয়েছেন নো মেকআপ লুক-এ। হালকা রঙের ম্যাক্সি, খোলা চুল- সব মিলিয়ে ছিলেন ঘরোয়া পোশাকেই। এছাড়াও সুকৌশলে নিজেকে আবেদনময়ী করে তোলারও চেষ্টা করেন অভিনেত্রী।
ছবির ক্যাপশনে রুনা লিখেছেন, ‘শুভ সকাল ম্যানহাটন’, সঙ্গে যোগ করেছেন কিছু হ্যাশট্যাগ। তাতেই স্পষ্ট করেন, ছুটি কাটাতে পরিবারের সঙ্গেই রয়েছেন রুনা। আর সে সময় নো মেকআপ লুকে রৌদ্রস্নান করছিলেন অভিনেত্রী।
সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে রুনা খানের অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত আরো দুটি প্রজেক্ট- ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ ও সিনেমা ‘নীলপদ্ম’। এসব কাজ শেষে খানিকটা বিশ্রাম নিতে এই সফর বলে ধারণা। তবে তার শেয়ার করা ছবিগুলো ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে বেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০