Ritesh Beghi
৩ জুলাই ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে ২২ মামলার আসামি জুলু গ্রেপ্তার

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার নজরুল ইসলাম জুলু

জশাহী মহানগরীর টিকাপাড়া ও খুলিপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলাসহ ২২ মামলার পলাতক আসামি, স্বঘোষিত সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নজরুল ইসলাম জুলুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর আড়াইটা থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান চলে।

বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নজরুল ইসলাম জুলুর বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। গ্রেপ্তার অন্য দুইজন হলেন জুলুর ছেলে জিম ইসলাম (২৫) ও তার সহযোগী মো. মুন্না (২৩)।

জুলুর বিরুদ্ধে ঢাকায় ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলাসহ ২২টি মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় রাজশাহী প্রেসক্লাব দখল করে চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতনের রাজত্ব কায়েম করেছিলেন। তার ছেলে, ভাতিজারাও এসব অপকর্মে যুক্ত ছিল।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন এবং রাতেই দখলমুক্ত করা প্রেসক্লাবে তালা ঝুলিয়ে পুনর্দখল নেন।

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান বলেন, “জুলু প্রেসক্লাব দখল করে একে টর্চার সেলে পরিণত করেছিলেন। চাঁদা আদায় ও যৌন হয়রানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।”

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হোসেন জানিয়েছেন, তাদের রিমান্ড চাওয়া হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে।

বাংলাদেশ সেনাবাহিনীর এই সাহসী অভিযানে শহরবাসী স্বস্তি ও সাহস ফিরে পেয়েছে। স্থানীয় সাংবাদিক সমাজ, সচেতন নাগরিকরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “এমন পদক্ষেপেই সন্ত্রাস ও দুর্নীতি দূর করা সম্ভব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

বাংলাদেশি ভক্তরাও একভাবে আর্জেন্টাইনই: এমি মার্তিনেজ

যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন উপহার

যুদ্ধাবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১০

‘ফুটবলে অসম্ভব বলে কিছু নেই’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের

১১

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

১২

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতকের পরিচয় নিয়ে যা জানা গেল

১৩

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

১৪

‘কোনো কিছুই অসম্ভব নয়’ – আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে

১৫

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

১৬

ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

১৭

ইসরাইল-লেবানন চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

১৮

ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর

১৯

দেশে স্বর্ণের দামে বড় লাফ

২০