admim
২৩ জুলাই ২০২৫, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ২ ছিনতাইকারী গ্রেফতার

টঙ্গীতে ২ ছিনতাইকারী গ্রেফতার

জেলা প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে দুই ছিনতাইকারী আটক করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন ক্ষুব্ধ জনতা, ‎মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে, এ ঘটনায় গ্রেফতার দুই ছিনতাইকারীকে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার ‎ছিনতাইকারীরা হলো- টঙ্গীর এরশাদনগর এলাকার দিদার হোসেনের ছেলে নাজমুল হোসেন ও একই এলাকার মোস্তফা কামালের ছেলে সুমন।

‎পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকায় মোটরসাইকেলযোগে দুই ছিনতাইকারী এক পথচারীর কাছ থেকে মোবাইল, টাকা ও মালামাল ছিনিয়ে নিতে চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন তাদের আটক করেন। পরে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

পরে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে টঙ্গীর বনমালা এলাকায় নিয়ে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ মহাসড়কে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে যায়। এদিকে গণধোলাইয়ের শিকার দুই ছিনতাইকারীকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয় টঙ্গী পূর্ব থানা পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০