Ritesh Beghi
২৬ জুলাই ২০২৫, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা রাকিবের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ

কুমারখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইন এবং তাঁর ছেলে পৌরসভার ২ নম্বর যুব জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শোভনের বিরুদ্ধে কিশোর গ্যাং ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং চাঁদাবাজির অভিযোগ তুলেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কুমারখালী পৌর জিয়া মঞ্চের আহবায়ক রাকিব হোসেনের (৪০) উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৬ টার দিকে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাসস্টান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এমন অভিযোগ করেন।

এরআগে বিকেল ৫টার দিকে গোলচত্বর থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ বের করেন উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শত নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশটি স্টেশনবাজার, থানামোড়, গণমোড়, হলবাজার প্রদিক্ষণ শেষে গোল চত্বরে এসে শেষ হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রুবেল হাসান রজনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি কিয়াম বিশ্বাস ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, মৎস্যজীবি দলের আহবায়ক ঝন্টু বিশ্বাস ও সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল বিশ্বাস, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল হাসান কাজল, যদুবয়রা সার্চ কমিটির সদস্য ফারুক হোসেন, যদুবয়রা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, ‘ রাকিব হোসেন পৌর এলাকায় গাড়ি পার্কিংয়ের ইজারা নিয়েছেন। ১৬ জুলাই বিকেলে কাজীপাড়া রেলগেট এলাকায় বৈধ টোল আদায় করছিলেন। কিন্তু উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হোসাইন এবং তাঁর ছেলে পৌরসভার ২ নম্বর যুব জামায়াতের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শোভনের রাকিবের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তাঁরা রাকিবের সন্ত্রাসী হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে। থানায় মামলা করা হলেও পুলিশ আসামি ধরছে না। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে খুব শীঘ্রই থানা ঘেরাও করা হবে।

তারা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে দেশ স্বাধীনের পর থেকেই আফজাল ও শোভন কিশোর গ্যাং ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং চাঁদাবাজি করে আসছে। বিএনপি কুমারখালীতে আফজালকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

জানা গেছে, চলাচল ও পার্কিং এক বছরের জন্য পৌর কর্তৃপক্ষের কাছ থেকে প্রায় ২১ লাখ ৬৪ হাজার টাকায় ইজারা নিয়েছেন রাকিব হোসেন। ১৬ জু্লাই জামায়াত নেতা শোভনের এক অটোচালক বন্ধু কাজীপাড়া আসেন। এ সময় রাকিবের লোকজন রসিদ দিয়ে ২০ টাকা দাবি করেন। এ সময় ওই চালক টাকা না দিয়ে শোভনের নম্বরে কল দেন। শোভন তাঁর লোকজন নিয়ে এলে ইজারাদার রাকিবের সমর্থকদের সঙ্গে তর্কাতর্কি হয়। পরে তারা অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাকিবের সহযোগী মো. বাপ্পীর ভাষ্য, ‘শোভন এসেই রাকিবের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে ফোনে ছয়-সাতজন লোক ডেকে আনেন। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। ওরা এসে রাকিবকে কুপিয়ে দ্রুত চলে যায়। এ ঘটনায় ১৭ জুলাই রাকিবের বোন রুমানা আক্তার নিশি শোভনকে প্রধান আসামি করে ৯ জনের নামে মামলা করেন। আর ১৮ জুলাই জামায়াতের যুবনেতা শোভন আহত রাকিবকে প্রধান করে ৫ জনের নামে মামলা করেন। তবে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারিনি।

এ বিষয়ে জানতে উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইনকে একাধিকবার কল দিনে তিনি কেটে দেন।

উভয় মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন খাঁন বলেন, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১০

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১১

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১২

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৩

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১৫

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৭

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৮

ফেনীর নুসরাত হত্যা মামলা : হাইকোর্টে আপিলের রায় সোমবার

১৯

অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, যেসব শর্ত মেনে জমা দেবেন

২০