Ritesh Beghi
১৭ অগাস্ট ২০২৫, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার: হাসামদিয়া বিলে অর্ধগলিত মরদেহ

"ফরিদপুরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, হাসামদিয়া বিল থেকে মরদেহ উদ্ধার করছে পুলিশ"

সদরপুর উপজেলা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাসামদিয়া বিল থেকে এক যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সংবাদ পেয়ে সদরপুর থানায় চারদিন আগে নিখোঁজ হওয়া শেখ রেদোয়ানের পরিবার লাশ সনাক্তের জন্য ভাঙ্গা থানায় অবস্থান করছেন। পরিবারের দাবি এই লাশ রেদোয়ানের।

আজ রবিবার (১৭ আগস্ট ) দুপুর ১২ টার দিকে ভাঙ্গা থানার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে হাসামদিয়া বিলের পানিতে ভেসে থাকা একটি যুবকের অর্ধগলিত পঁচা লাশ উদ্ধার করা হয়। ভাঙ্গা থানার উপ-পরিদর্শক রাম প্রসাদ বলেন, উদ্ধারকৃত লাশের গলাকাটা, বুকের বাম পাশে পাঁজরের নিচে কাটা জখম ও ডান পায়ের হাঁটুর নিচে কাটা জখম দেখা যায়। লাশের পেটে দুইটি জিআই তার দিয়ে দুটি মাটির বস্তা বাঁধা ছিল যেন লাশ ভেসে না উঠে। তাৎক্ষণিকভাবে পুলিশ লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি।

এ সংবাদ পেয়ে সদরপুর উপজেলায় চারদিন আগে থেকে নিখোঁজ হওয়া শেখ রেদোয়ান (২৭) এর পরিবার দ্রুত ভাঙ্গা থানায় যোগাযোগ করে। পরিবারে দাবি, এ লাশ রেদোয়ানের।

রেদোয়ানের পারিবারিক সূত্র জানায়, গত ১৩ আগস্ট বিকেল ৫ টার সময় একটি জিক্সার মোটর সাইকেল ও একটি আইফোন নিয়ে বাড়ি থেকে বের হয় রেদোয়ান। তারপর থেকে সে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে রাত দুইটার দিকে রেদোয়ানের মা রাবেয়া বেগম সদরপুর থানায় একটি জিডি দায়ের করে যার নম্বর ৫৪৯। নিখোঁজ রেদোয়ান সদরপুর উপজেলার সাড়ে সাতরশি গ্রামের শেখ আবুবকর সোহেলের ছেলে। সে গাজীপুরে একটি বেসরকারি কলেজে বিএসসি বিভাগের ছাত্র।

সদরপুরে নিখোঁজ যুবক ও ভাঙ্গা থানায় উদ্ধারকৃত যুবকের লাশ একই ব্যক্তি কি না এ বিষয়ে জানতে চাইলে সদরপুর থানার অফিসার্স ইন চার্জ সুকদেব রায় বলেন, ভাঙ্গা থানায় লাশ সনাক্তের পর বলা যাবে ।

এ প্রসঙ্গে ভাঙ্গা থানার অফিসার্স ইন চার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে রহস্য উদ্ঘাটন করা যাবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত একজনকে আটক করেছে র‍্যাব -৮

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

১

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

২

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৩

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৪

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

৫

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

৬

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

৭

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

৯

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১০

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১১

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১২

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

১৫

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১৬

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

১৭

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

১৮

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

১৯

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

২০