Publisher
৩ অক্টোবর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে তিন মামলা, ১৪৪ ধারা এখনই প্রত্যাহার হচ্ছে না

অনলাইন ডেস্ক: খাগড়াছড়িতে সহিংসতা ও হত্যার ঘটনায় গত বুধবার বিকেলে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেছে। এর মধ্যে গুইমারা থানায় দুটি, অন্য মামলাটি হয় খাগড়াছড়ি সদর থানায়। এসব মামলায় ১৪৪ ধারা ভঙ্গ করে হত্যা, ভাঙচুর, পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। আসামি করা হয়েছে অন্তত এক হাজার। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা ও গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী।

খাগড়াছড়িতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সাপ্তাহিক হাটে পাহাড়ি-বাঙালির উপস্থিতি ছিল অন্যদিনের মতোই। সব সড়কের যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। খুলেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। তবে পরিস্থিতি অনুকূলে থাকার পরও ১৪৪ ধারা বহাল রেখেছে প্রশাসন।

খাগড়াছড়ি সদর থানায় ৬০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন এসআই মো. শাহরিয়ার। গুইমারা থানায় দায়ের হওয়া মামলা দুটির বাদী এসআই সোহেল রানা। গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, মামলায় অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মারমা কিশোরী ধর্ষণের অভিযোগে আটক শয়ন শীলকে ছয় দিনের রিমান্ড শেষে বুধবার আদালতে পাঠানো হয়। খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, রিমান্ড শেষে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বাভাবিক হওয়ার আগে ১৪৪ ধারা প্রত্যাহার নয় 

সবকিছু স্বাভাবিক হলেই ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। গত বুধবার সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্বনির্ভর বাজার পরিদর্শনের সময় তিনি একথা বলেন। তিনি বলেন, ‘ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি কাজ শুরু করেছে। সবকিছু স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা বাহিনীর মতামতের ভিত্তিতে ১৪৪ ধারা তুলে নেওয়া হবে।’

খাগড়াছড়ি ও গুইমারায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। বিশেষ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

কিশোরী ধর্ষণের অভিযোগে গত শনিবার খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচির ডাক দেয় ‘জুম্ম ছাত্র-জনতা’। অবরোধ চলাকালে সহিংসতার ঘটনা ঘটলে খাগড়াছড়ি সদর ও গুইমারায় ১৪৪ ধারা জারি করা হয়। রোববার ১৪৪ ধারার মধ্যেই গুইমারায় ব্যাপক সহিংসতা হয়। সেখানে গুলিতে নিহত হন তিনজন।

তিনজন নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ। গতকাল পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিতে এ দাবি জানায় সংগঠনটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

২০৩০ বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন মেসি, জানালেন নিজেই

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

নেইমারের প্রত্যাবর্তনে ভিনিসিয়ুস, ‘আমাদের আইডল ফিরে এসেছে’

আদালতের বারান্দায় বাদী-বিবাদীর মারামারি, ৪ জন কারাগারে

‘নতুন বন্ধু’ ভেনেজুয়েলাকে নিয়ে শঙ্কিত ট্রাম্প

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের যে বর্ণনা দিলেন স্থানীয় বাসিন্দারা

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

১০

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

‘হাইড্রেশন ব্রেক’ বিতর্কে মুখ খুললেন ফিফা সভাপতি

১২

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

১৪

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

১৫

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

১৬

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

১৭

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

১৮

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

১৯

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

২০